Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

kolkata

1 year ago

Weather Forcast: দক্ষিণবঙ্গের সর্বত্রই বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গে হলুদ ও কমলা সতর্কতা জারি

Weather Forcast
Weather Forcast

 

কলকাতা, ২৯ জুন : পশ্চিমবঙ্গে প্রায় সর্বত্রই অগ্রসর হয়েছে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু, বর্ষা সর্বত্র পৌঁছতেই স্বস্তির বৃষ্টিতে ভিজছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা। শনিবার সকালেও মেঘলা আকাশ, বৃষ্টিও হয়েছে বিভিন্ন জেলায়। কমবেশি বৃষ্টি হয়েছে কলকাতাতেও। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টিপাত চলবে। এই বৃষ্টির সৌজন্যে নিম্নমুখী তাপমাত্রার পারদও, শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা কমে ২৭.২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে, যা স্বাভাবিকের থেকে মাত্র ০.৪ ডিগ্রি বেশি।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ২৯ জুন (শনিবার) অতি ভারী বৃষ্টিতে ভিজতে পারে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও পুরুলিয়া জেলার কিছু কিছু অংশ। এছাড়াও পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, বীরভূম এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় ভারী বৃষ্টি হতে পারে। ৩০ জুন ভারী বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ, নদীয়া, বীরভূম এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলার কিছু অংশে।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তরবঙ্গে আপাতত বৃষ্টি চলবে। ৩০ জুন উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলার ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। ওই দিন দার্জিলিং, কালিম্পঙ, মালদা ও উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার কিছু কিছু অংশে ভারী বৃষ্টি হতে পারে। ১ জুলাই জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলার কিছু অংশে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে।

You might also like!