
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে নির্ধারিত সময়েই শপথগ্রহণের পথে নরেন্দ্র মোদি-র ঘোষিত সময়সূচি অনুযায়ী এগোচ্ছে রাজ্যের রাজনৈতিক পরিবর্তন। শনিবার শপথ নিতে চলেছে বিজেপির নতুন মন্ত্রিসভা, যার মাধ্যমে । বাংলার -এ প্রশাসনিক ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হবে।তারপরেও শপথগ্রহণের দিন চূড়ান্ত হওয়া নিয়ে জল্পনা ছিল। শনিবারের বদলে রবিবারও হতে পারে নতুন মন্ত্রিসভার শপথগ্রহণ, তেমনটাও কানাঘুষো চলছিল বিজেপির অন্দরে। অবশেষে সব জল্পনা কাটিয়ে প্রধানমন্ত্রীর কথা মতোই শনিবার রবীন্দ্র জন্মজয়ন্তীতেই বাংলায় প্রথমবার সরকার গঠনের শপথগ্রহণ করবে ভারতীয় জনতা পার্টি। সকাল ১০টায় ব্রিগেডে শপথগ্রহণ অনুষ্ঠান হতে চলেছে। সূত্রের খবর, শনিবার শপথগ্রহণ অনুষ্ঠানে থাকতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য জানান, শুক্রবার অর্থাৎ ৮ মে বিজেপি বিধায়কদের নিয়ে বৈঠক। ঠিক তার পরের দিন ৯ মে রবীন্দ্রজয়ন্তীতে ব্রিগেডে অনুষ্ঠিত হবে শপথঅনুষ্ঠান। প্রথমবার বিজেপি সরকার গড়বে বাংলায়। শপথ অনুষ্ঠানে থাকবেন মোদি-শাহ?
প্রসঙ্গত, বঙ্গে নির্বাচনী প্রচারের শেষলগ্নে বারাকপুরে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দাবি করেছিলেন, ‘৪ মে-র পরে বিজেপি সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানে আমাকে এ রাজ্যে আসতেই হচ্ছে।’ একইরকমভাবে বাংলায় নির্বাচনী প্রচারে এসে শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা বলে গিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। দীর্ঘ চড়াই-উতরাই কাটিয়ে বর্তমানে বাংলার মসনদে এখন বিজেপির রাজ। কে হবেন নতুন মুখ্যমন্ত্রী? তা নিয়েও বঙ্গ রাজনীতির অন্দরে কৌতুহল কম নেই। দৌড়ে যাঁরাই এগিয়ে থাকুন না কেন, শেষ মুহূর্তের চমক এখনও জিইয়ে রেখেছে গেরুয়াশিবির। আর সেই চমকপ্রদ মুহুর্তের অপেক্ষায় এখন গোটা বাংলা। তবে আর বেশি দেরি নয়, শনিবারই ঐতিহাসিক ব্রিগেড ময়দানে নজির গড়বে নতুন ইতিহাস। বিজেপির নতুন মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠানে আসার কথা রাখবেন দেশের প্রধানমন্ত্রী? তাঁর হাত ধরেই সামনে আসবে বাংলার নতুন মুখ্যমন্ত্রীর নাম। সূত্রের খবর, নরেন্দ্র মোদির সঙ্গে এদিন শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন বঙ্গজয়ের অন্যতম কাণ্ডারি মোদির সেনাপতি অমিত শাহও।
