Breaking News
 
Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু Union Education Minister Dharmendra Pradhan : নিট কেলেঙ্কারিতে বড় স্বীকারোক্তি, ‘শিক্ষা মাফিয়া’দের দৌরাত্ম্যের কথা মানলেন শিক্ষামন্ত্রী Suvendu Adhikari: ‘মন্ত্রীদের চিঠি লিখলে জবাব পাবেন, আমরা পেতাম না’, পুরনো সরকারের বিরুদ্ধে বিধানসভায় তোপ শুভেন্দুর

 

kolkata

1 year ago

Jadavpur University Incident : ইন্দ্রানুজের অভিযোগ এফআইআর হিসেবে নিল পুলিশ, বিশ্ববিদ্যালয়ে ধরনায় পড়ুয়ারা

Jadavpur University Incident
Jadavpur University Incident

 

কলকাতা, ৬ মার্চ : উচ্চ আদালতের সেই নির্দেশের পর বৃহস্পতিবার আহত ইন্দ্রানুজ রায়ের অভিযোগ এফআইআর হিসেবে জমা নিল যাদবপুর থানা। বুধবারই কলকাতা হাইকোর্ট যাদবপুরের আহত ছাত্র ইন্দ্রানুজ রায়ের অভিযোগ এফআইআর হিসেবে জমা নিতে নির্দেশ দিয়েছিল পুলিশকে। ঘটনার ৫ দিনের মাথায় শেষমেশ সেই এফআইআর-এর ভিত্তিতে শুরু হচ্ছে তদন্ত। অন্যদিকে যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পড়ুয়াদের ধরনা কর্মসূচি জারি রয়েছে। দ্রুত ছাত্র সংসদ নির্বাচন, গত শনিবারের ঘটনায় পড়ুয়াদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা প্রত্যাহার-সহ একাধিক দাবিতে ধরনায় পড়ুয়ারা। আন্দোলনের পরবর্তী কর্মসূচি স্থির করতে আজ ফের সাধারণ সভার (জি বি) বৈঠক হবে পড়ুয়াদের।


You might also like!