Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

kolkata

1 year ago

Weather forecast of Bengal: কনকনে ঠান্ডা শহর ও শহরতলিতে, অবশেষে জাঁকিয়ে শীত দক্ষিণবঙ্গে

West Bengal Weather
West Bengal Weather

 

কলকাতা, ১৩ ডিসেম্বর : অবশেষে জাঁকিয়ে শীতের পরশ পেল কলকাতা-সহ সমগ্র দক্ষিণবঙ্গই। উত্তুরে হাওয়ার সৌজন্যে তাপমাত্রা হ্রাসও হয়েছে শহর ও শহরতলিতে। ঠান্ডা কাঁপছে গ্রাম বাংলা। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.০ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২.১ ডিগ্রি কম।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে শুষ্ক বাতাস ঢুকছে দক্ষিণবঙ্গে। এর প্রভাবেই বিভিন্ন জেলায় রাতের তাপমাত্রা থাকছে স্বাভাবিকের চেয়ে নীচে। রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের পাঁচটি জেলায় শৈত্যপ্রবাহের পরিস্থিতি থাকবে। এই জেলাগুলি হল পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূম। আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত কলকাতা-সহ সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়া থাকবে শুষ্ক।

You might also like!