Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

kolkata

1 year ago

R G Kar Case :আদালতের শুনানির দিকেই তাঁকিয়ে জুনিয়র ডাক্তাররা, রয়েছে একগুচ্ছ কর্মসূচি

Junior doctors, looking forward to the court hearings, have a bunch of programs
Junior doctors, looking forward to the court hearings, have a bunch of programs

 

কলকাতা, ৩ নভেম্বর : আগামীকাল ৪ নভেম্বর শিয়ালদহ আদালতে রয়েছে আর জি কর মামলার শুনানি। পরদিন ৫ নভেম্বর দেশের শীর্ষ আদালতে এ নিয়ে শুনানি রয়েছে। সেদিকেই তাকিয়ে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট। রাজ্যবাসীও সুবিচারের দাবিতেই সরব। এদিকে, আগামী ৯ নভেম্বর তিন মাস পূর্ণ হতে চলেছে। যদিও এ পর্যন্ত আর জি কর হাসপাতালের মহিলা পিজিটি-র রহস্যমৃত্যুর ঘটনায় সুবিচার মেলেনি। জুনিয়র চিকিৎসকদের মিলিত সংগঠনগুলির পাশাপাশি এর পরিপ্রেক্ষিতেই ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট ৯ নভেম্বর তিন দফা কর্মসূচি হাতে নিচে।

ছবি, পোস্টার প্রদর্শনী, আর্ট ইনস্টলেশন ও কবিতার মাধ্যমেই স্মরণ করতে চেয়ে নানা কর্মসূচির পরিকল্পনা রয়েছে। আর জি কর হাসপাতালে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। সেই সঙ্গে কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত পদযাত্রাতে সামিল হতে চলেছে। ওই দিনে সমাবেশ, মানব বন্ধন, প্রতিবাদ সভা ও জমায়েতের ডাক দেওয়া হয়েছে।


You might also like!