Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

kolkata

1 year ago

Higher Secondary Examination : উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু, নকল রুখতে বিশেষ কড়াকড়ি

Higher Secondary Examination
Higher Secondary Examination

 

কলকাতা, ৩ মার্চ : শুরু হল এই বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। সোমবার সকাল ১০টা থেকে শুরু হয়েছে উচ মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা চলবে আগামী ১৮ মার্চ পর্যন্ত। এই বছরই পুরনো সিলেবাসে শেষ পরীক্ষাগ্রহণ। ২০২৬ সাল থেকে সিমেস্টার পদ্ধতিতে বছরে দু’বার করে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে।

চলতি বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ৫ লক্ষ ৯ হাজার জন। গতবারের থেকে পরীক্ষার্থীর সংখ্যা কমেছে। ২০২৪ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেন ৭ লক্ষ ৯০ হাজার জন। এ বার ছাত্রদের থেকে ছাত্রীর সংখ্যা ৪৫ হাজার ৫৭১ জন বেশি। মোট পরীক্ষাকেন্দ্রের সংখ্যা ৭৯৮টি। এর মধ্যে ১৩৬টি কেন্দ্রকে ‘স্পর্শকাতর’ বলে চিহ্নিত করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। পরীক্ষায় নকল রুখতে কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিটি পরীক্ষাকেন্দ্রে ‘মেটাল ডিটেক্টর’-এর ব্যবস্থা করা হয়েছে। পরীক্ষাকেন্দ্রের মূল গেট এবং কেন্দ্রের সুপারভাইজারের ঘরে থাকছে সিসিটিভির বন্দোবস্ত।

You might also like!