Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

kolkata

1 year ago

Firhad Hakim: বিস্ফোরণের রিপোর্ট তলব নবান্নর, লাইসেন্স না থাকলে অন্যায় হয়েছে', মন্তব্য ফিরহাদের

Firhad Hakim
Firhad Hakim

 

কলকাতা : কল্যাণীর রথতলায় বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় রিপোর্ট তলব করল নবান্ন। কীভাবে এত বড় বিস্ফোরণ ঘটল, জেলা প্রশাসনের কাছে সেই রিপোর্ট চাইলেন রাজ্য পুলিশের ডিজি।এদিকে, কল্যাণীতে বাজি তৈরির কারখানায় বিস্ফোরণে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। স্থানীয় কাউন্সিলরও বলছেন তিনি নাকি জানতেন না এলাকায় এরকম বেআইনি কারখানা রয়েছে। 'টক টু মেয়র' কর্মসূচি সেরে মেয়র ফিরহাদ হাকিম সাংবাদিকদের জানালেন, "এই কারখানার লাইসেন্স আছে কি না সেটা আমার জানা নেই। যদি না থাকে তাহলে অন্যায় হয়েছে। অনেক সবুজ বাজি আমরা দেখছি।"

প্রসঙ্গত, এদিন দুপুরে কল্যাণীর রথতলায় বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় এখনও পর্যন্ত চার জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।

You might also like!