Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

kolkata

1 year ago

RG Kar News: ১৮ জানুয়ারি আড়াইটায় শিয়ালদহ কোর্টে আরজি কর মামলার রায় দান ঘোষণা

18 January at 2:30 Sealdah Court announced the verdict of the RG tax case
18 January at 2:30 Sealdah Court announced the verdict of the RG tax case

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  অবশেষে শেষ হল বিচারপ্রক্রিয়া। চলতি মাসের ১৮ তারিখ আর জি কর ধর্ষণ ও খুন মামলায় রায়দান করবেন শিয়ালদহ আদালতের বিচারক। আদালতের রায়ের অপেক্ষায় গোটা বাংলা।

গত আগস্ট থেকে আর জি কর কাণ্ডে তোলপাড় বাংলা। ঘটনার পরই গ্রেফতার করা হয় সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে। শিয়ালদহ আদালতে শুরু হয় মামলা। বিচারপর্ব চলাকালীন আদালতে আর জি কর কাণ্ডকে বিরলতম ঘটনা বলে দাবি করেন সিবিআইয়ের আইনজীবী। যুক্তি দিয়ে আদালতে জানান, এই ধর্ষণ ও খুনে অভিযুক্ত সঞ্জয় রায়ের বিরুদ্ধে কী কী প্রমাণ রয়েছে। কেনই বা সিবিআই তাকে অভিযুক্ত হিসাবে গণ্য করছে। ধৃত সিভিক ভলান্টিয়ারের ফাঁসির সাজার দাবি করা হয় সিবিআইয়ের তরফে।একমাত্র অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের বিচারপ্রক্রিয়া চলেছে গত ১৮ নভেম্বর থেকে। আর এখানেই প্রশ্ন তুলছেন নিহতের পরিবার, সহকর্মীরা।

You might also like!