Breaking News
 
Delhi Red Fort Blast: মাসুদের নয়া মারণাস্ত্র ‘মহিলা ব্রিগেড’! দিল্লি বিস্ফোরণে জইশ যোগ নিশ্চিত করল রাষ্ট্রসংঘ, দেশজুড়ে হাই-অ্যালার্ট Bratya Basu:বিজেপির ‘জামাত’ অস্ত্র বুমেরাং! ব্রাত্য বসুর কটাক্ষ— ‘মাদুরো অপহরণের দায়ও কি তবে তৃণমূলের ওপর চাপাবেন? Mamata Banerjee: পুণেতে বাঙালি পরিযায়ী খুনের ঘটনায় শোকের ছায়া! স্বজনহারাদের সমবেদনা জানিয়ে বিজেপিকে কড়া আক্রমণ মমতার Abhishek Banerjee on Budget: নির্মলা বনাম অভিষেক! বাংলার দাবি নিয়ে সংসদে বাগযুদ্ধ, বঞ্চনার অভিযোগে কার যুক্তি বেশি শক্তিশালী? Bangladesh Elections: বিক্ষিপ্ত অশান্তির আবহে ভোট বাংলাদেশে, আঁটোসাঁটো নিরাপত্তা Humayun Kabir: বাবরি মসজিদের নির্মাণকাজ শুরু, পাশে থাকা সবাইকে ধন্যবাদ হুমায়ুনের

 

Game

2 hours ago

AFC U-17 Asian Cup 2026 draw: বৃহস্পতিবার অনুষ্ঠিত হচ্ছে অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ ২০২৬ এর ড্র

AFC U-17 Asian Cup
AFC U-17 Asian Cup

 

কুয়ালালামপুর, ১২ ফেব্রুয়ারি : ২০২৬ সালের এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের ড্র বৃহস্পতিবার মালয়েশিয়ার কুয়ালালামপুরের এএফসি হাউসে অনুষ্ঠিত হবেl এবার এএফসি কাপের অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ ২০২৬-এর জন্য এবার যোগ্যতা অর্জন করেছে- সৌদি আরব, দক্ষিণ কোরিয়া, জাপান, উজবেকিস্তান, তাজিকিস্তান, অস্ট্রেলিয়া, ইয়েমেন, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, চিন পিআর, ভিয়েতনাম, ভারত, ডিপিআর কোরিয়া, সংযুক্ত আরব আমিরশাহী, কাতার এবং মায়ানমার। ২০২৫ সালের নভেম্বরে অনুষ্ঠিত বাছাইপর্বে ভারত ইরান, লেবানন, ফিলিস্তিন এবং চাইনিজ তাইপেকে পেছনে ফেলে গ্রুপ ডি-তে শীর্ষে থেকে ইতিহাসে দশমবারের মতো এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জন করেছে।

প্রতিটি পট থেকে একটি করে দলকে ড্র করে একটি গ্রুপে রাখা হবে যাতে প্রতিটি গ্রুপে বিভিন্ন পট থেকে একটি দল থাকে। পট বন্টনটি নিম্নরূপ:

পট ১: সৌদি আরব, দক্ষিণ কোরিয়া প্রজাতন্ত্র, জাপান (২), উজবেকিস্তান (৩)

পট ২: তাজিকিস্তান (৪), অস্ট্রেলিয়া (৫), ইয়েমেন (৬), ইন্দোনেশিয়া (৭)

পট ৩: থাইল্যান্ড (৮), চিন পিআর (১০), ভিয়েতনাম (১১), ভারত (১২)

৪র্থ পট: ডিপিআর কোরিয়া (১৩), সংযুক্ত আরব আমিরশাহী (১৪), কাতার (১৫), মায়ানমার (১৬)l

ষোলটি দলকে চারটি গ্রুপে ভাগ করা হবে, প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুটি দল কেবল কোয়ার্টার ফাইনালের জন্য যোগ্যতা অর্জন করবে না, বরং ২০২৬ সালের কাতারে ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে তাদের স্থান নিশ্চিত করবে।

এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের ২১তম আসর ৫ থেকে ২২ মে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

You might also like!