Game

2 hours ago

Premier League: ইংলিশ প্রিমিয়ার লিগ, চেলসি ড্র করেছে লিডসের বিপক্ষে

Chelsea vs Leeds,English Premier League
Chelsea vs Leeds,English Premier League

 

স্ট্যামফোর্ড, ১১ ফেব্রুয়ারি : মঙ্গলবার স্ট্যামফোর্ড ব্রিজে প্রথমার্ধে গোল করে চেলসিকে এগিয়ে দেন জোয়াও পেদ্রো। পালমারের পাস থেকে দুর্দান্ত গোল করেন এই ব্রাজিলিয়ান ফরওয়ার্ড। দ্বিতীয় হাফের শুরুতে পেনাল্টি থেকে গোল করেন পালমার, ২-০ গোলে এগিয়ে যায় চেলসি।

তবে দ্বিতীয়ার্ধের ছয় মিনিটে দুই গোল করে সমতায় ফেরে সফরকারীরা। ৬৭ মিনিটে মেচা এবং ৭৩ মিনিটে ওকাফোর গোল করলে সমতায় ফেরে তারা। শেষ দিকে জয়ের জন্য চেষ্টা চালিয়ে গেলেও সহজ সুযোগ মিস করে চেলসি গোল করতে ব্যর্থ হয়। ফলে লিডসের বিপক্ষে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয় চেলসিকে । ২৬ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে রয়েছে চেলসি। আর লিডস ১৫তম স্থানে উঠে এসেছে, টটেনহ্যাম হটস্পারের থেকে তারা এক পয়েন্ট উপরে আছে।

You might also like!