
কলকাতা, ১০ ফেব্রুয়ারি : টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে ১৫ ফেব্রুয়ারি ভারতের মুখোমুখি হওয়ার কথা ছিল পাকিস্তানের। তবে বাংলাদেশকে সমর্থনকে কেন্দ্র করে সেই ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছিল পাকিস্তানl শেষ পর্যন্ত অনেক বাক বিতন্ডার পর পাকিস্তান তাদের সিদ্ধান্ত বদলেছে। এর ফলে, আগামী ১৫ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার কলম্বোতে হচ্ছে ভারত-পাকিস্তান মহারণ।
পাকিস্তানের সরকার সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে সোমবার রাতে জানিয়েছে, 'বন্ধুপ্রতিম দেশগুলোর অনুরোধের প্রেক্ষিতে’ ভারতের বিরুদ্ধে খেলার জন্য পাকিস্তান দলকে মাঠে নামার অনুমতি দেওয়া হয়েছে।
দল দুটির মুখোমুখি লড়াই নিয়ে ক্রিকেট সমর্থকদের মধ্যে উন্মাদনা থাকে অনেক। তাই ম্যাচটি হবে শুনে সমর্থকদের মধ্যে একটা স্বস্তির নিঃশ্বাস পড়ল। আর বড় ধরনের আর্থিক ক্ষতির মুখ থেকে বাঁচলো আইসিসি।
