Game

1 hour ago

ICC T20 World Cup: ইংলিশদের হারিয়ে টানা দ্বিতীয় জয় পেল ওয়েস্ট ইন্ডিজ

T20 World Cup match between England and West Indies
T20 World Cup match between England and West Indies

 

নয়া দিল্লি, ১২ ফেব্রয়ারি : টি-টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডকে ৩৫ রানে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছিল ওয়েস্ট ইন্ডিজ। আর ইংল্যান্ড প্রথম ম্যাচে নেপালের বিপক্ষে হারতে হারতে জিতেছিল। তবে বুধবার রাতে উইন্ডিজের বিপক্ষে আর পারলো না ইংলিশরা। ক্যারিবীয়দের ১৯৬ রানের জবাবে ব্যাট করতে নেমে ইংলিশদের ইনিংস শেষ হয়ে যায় এক ওভার বাকি থাকতেই, ১৬৬ রানে।

বুধবার মুম্বইয়ে ওয়াংখেড়ে স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ ৭৭ রানে ৪ উইকেট হারায়। সেখান থেকে হাল ধরেন শেরফান রাদারফোর্ড। ৪২ বলে খেলেন ৭৬ রানের অপরাজিত ইনিংস। শেষ দিকে জেসন হোল্ডারের ১৭ বলে ৩৩ রানের ক্যামিওতে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৯৬ রানের বড় সংগ্রহ পায় ওয়েস্ট ইন্ডিজ। জবাব দিতে নেমে ভালো শুরু পায় ইংল্যান্ডl শুরু থেকেই দ্রুত রান তুলতে থাকেন ফিল সল্ট। ১৪ বলে চার বাউন্ডারি ও দুই ছক্কায় ৩০ রান করে ফেরেন তিনি। দলীয় রান তখন ৩.২ ওভারে ৩৮।পাওয়ার প্লেতেই স্কোরবোর্ডে জমা করে ৬৭ রান। এরপর ৯০ রানেই ৪ উইকেট হারিয়ে কিছুটা ব্যাকফুটে চলে যায় ইংল্যান্ড। সেখান থেকে দলের হাল ধরেন স্যাম কারান ও হ্যারি ব্রুক। দলীয় ১৩১ রানের মাথায় ব্রুক আউট হলে ভাঙে তাদের ২৬ বলে ৪১ রানের জুটি। অধিনায়কের ব্যাট থেকে আসে ১৪ বলে ১৭ রান।

এরপর বাকিদের মধ্যে আর কেউই কেউই ছুঁতে পারেননি দুই অঙ্কের ঘর। এক প্রান্ত আগলে রেখে একাই লড়াই করেছেন স্যাম কারান। ৩০ বলে ৪৩ রানে অপরাজিত থাকেন এই ব্যাটার। ওয়েস্ট ইন্ডিজের হয়ে গুডাকেশ মোতি শিকার করেছেন ৩ উইকেট। রোস্টন চেজ নিয়েছেন ২ উইকেট। এছাড়া আকিল হোসেন, রোমারিও শেফার্ড ও সামার জোসেফ নিয়েছেন ১টি করে উইকেট।

You might also like!