
নয়া দিল্লি, ১২ ফেব্রুয়ারি : বৃহস্পতিবার নয়া দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে গ্রুপ এ-তে নামিবিয়ার বিপক্ষে খেলবে ভারত। এটি ভারতের দ্বিতীয় ম্যাচ। ভারত তাদের প্রথম ম্যাচে আমেরিকার বিরুদ্ধে ২৯ রানে জিতেছিল, যেখানে নামিবিয়া তাদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের কাছে সাত উইকেটে হেরেছিল। দুটি দল এর আগে মাত্র একবার একে অপরের মুখোমুখি হয়েছিল, ২০২১ সালে সংযুক্ত আরব আমিরশাহীতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে, যেখানে বিরাট কোহলির নেতৃত্বে ভারত নয় উইকেটে জিতেছিল।
লাইভ স্ট্রিমিং তথ্য:
ভারত এবং নামিবিয়ার মধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচটি নয়া দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ম্যাচটি ভারতীয় সময় সন্ধ্যা ৭টায় শুরু হবে। টস হবে সন্ধ্যা ৬:৩০ মিনিটে।
ভারত এবং নামিবিয়ার মধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচটি ভারতের বিভিন্ন স্পোর্টস চ্যানেলগুলিতে সরাসরি সম্প্রচার করা হবে।
স্কোয়াড:
ভারত : ইশান কিশান (উইকেটরক্ষক), তিলক ভার্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), শিবম দুবে, রিংকু সিং, হার্দিক পান্ড্য, অক্ষর প্যাটেল, আরশদীপ সিং, বরুণ চক্রবর্তী, মহম্মদ সিরাজ, জাসপ্রিত বুমরাহ, কুলদীপ যাদব, সঞ্জু স্যামসন, ওয়াশিংটন সুন্দর।
নামিবিয়া : লরেন স্টিনক্যাম্প, জ্যান ফ্রাইলঙ্ক, জ্যান নিকোল লফটি-ইটন, গেরহার্ড ইরাসমাস (অধিনায়ক), জেজে স্মিট, জেন গ্রিন (উইকেটরক্ষক), রুবেন ট্রাম্পেলম্যান, ডিলান লেইচার, উইলেম মাইবার্গ, বার্নার্ড শোল্টজ, ম্যাক্স হেইঙ্গো, মালান ক্রুগার, বেন শিকঙ্গো, জ্যাক ব্রাস।
