Breaking News
 
ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 

Country

3 months ago

Delhi Dense Morning: ঘন কুয়াশা দিল্লিতে, বাতাসের গুণগতমানও মন্দ পর্যায়ে

Dense Morning Fog Envelops Delhi-NCR
Dense Morning Fog Envelops Delhi-NCR

 

নয়াদিল্লি, ২ ফেব্রুয়ারি : ঘন কুয়াশা ও ধোঁয়াশার চাদরে ঘুম ভাঙল রাজধানী দিল্লির। সোমবার ভোর থেকেই কুয়াশার দাপটে অনেক জায়গায় দৃশ্যমানতা কমে যায়। ফলে যান চলাচল যেমন ব্যাহত হয়েছে, তেমনই বিমান পরিষেবাও বিঘ্নিত হয়েছে। বাতাসের গুণগতমানও ছিল মন্দ পর্যায়ে।

সোমবার ভোর থেকেই দিল্লির বিভিন্ন জায়গায় দৃশ্যমানতা ৫০ মিটারের নীচে নেমে যায়। ধৌলা কুয়া, অক্ষরধাম প্রভৃতি এলাকা দিয়ে গাড়িগুলি অত্যন্ত ধীরগতিতে চলাচল করে। শুধু দিল্লি নয়, উত্তর প্রদেশের আগ্রা, বরেলি এবং পঞ্জাবের ভাটিন্ডার মতো শহরগুলিতেও সোমবার সকালে ঘন কুয়াশার দাপট দেখা গিয়েছে।

দিল্লির দ্বারকার সেক্টর ৩, ৬ ও ১০-এ এদিন সকালে যথেষ্ট কুয়াশা ছিল। সেখানে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ছিল ২৪৩। আবার উত্তর প্রদেশের গাজীপুরে যার কোয়ালিটি ইন্ডেক্স রেকর্ড হয়েছে ২৫৯। কুয়াশা এতটাই বেশি ছিল যে দিল্লিতে এদিন ভোরে দৃশ্যমানতা অনেকটাই কমে যায়।

You might also like!