Breaking News
 
BJP : প্রতি মাসে মহিলাদের ৩০০০ অন্নপূর্ণা ভাণ্ডার, সরকারি বাসে মহিলাদের টিকিট ফ্রি পয়লা জুন থেকেই মিলবে সিদ্ধান্ত সরকারের Kunal Ghosh : রাজনৈতিক সৌজন্যে শুভেন্দুকে কুণালের শুভেচ্ছা, তালিকায় শোভনদেব-অসীমা, অনুপস্থিত নয়না West Bengal Cabinet Ministers 2026: :নতুন মন্ত্রিসভায় দায়িত্ব বণ্টন শুরু, দিলীপ-অগ্নিমিত্রাদের কোন দপ্তর? একনজরে তালিকা Suvendu Adhikari : প্রশাসনিক রদবদলে বড় ঘোষণা, প্রথম ক্যাবিনেটে ষাটোর্ধ্ব আমলাদের সরিয়ে দিলেন শুভেন্দু Humayun kabir : পঞ্চায়েত সমিতিতে বড় বিতর্ক, ২৮ কোটির দুর্নীতির অভিযোগে আতাউর, তালা ঝুলল অফিসে Subhendu Adhikari : আগামী সোমবার মন্ত্রিসভা বৈঠকে ডিএ ও পে কমিশন নিয়ে আলোচনা, ইঙ্গিত শুভেন্দুর

 

Game

5 months ago

Neymar Setback: অস্ত্রোপচার হবে নেইমারের হাঁটুতে

Neymar
Neymar

 

সাও পাওলো, ৮ ডিসেম্বর : রবিবার ক্রুজেইরোর বিপক্ষে ৩-০ গোলে জয়ের মাধ্যমে ব্রাজিলের সিরি আ-তে নেইমারের সান্তোস তাদের টিকে থাকার সুনিশ্চিত করেছে এবং ৩৩ বছর বয়সী এই ফুটবল তারকা পরে মরশুমের শেষ ম্যাচ খেলে নিশ্চিত করেছেন তাঁর বাম হাঁটুতে অস্ত্রোপচার করা হবে।

অবনমন এড়াতে ক্রুজেইরোর বিপক্ষে লিগের শেষ ম্যাচে হার এড়ালেই চলত সান্তোসের। রবিবার ভিলা বেলমিরোয় ক্রুজেইরোর বিপক্ষে দাপুটে জয় পেল সান্তোস। প্রথমার্ধে থাকিয়ানোর জোড়া গোল করার পর দ্বিতীয়ার্ধে জোয়াও স্মিদের গোলে ৩-০ গোলে জয় পায় সান্তোস। গোল বা অ্যাসিস্ট না পেলেও এদিন দারুণ খেলেছেন নেইমার। এই জয়ে ৩৮ ম্যাচে ১২ জয় ও ১১ ড্রয়ে ৪৭ পয়েন্ট নিয়ে ১২তম হয়েছে সান্তোস। ফলে আগামী মরসুমে কোপা সুদামেরিকানায় খেলার সুযোগ পাচ্ছে নেইমারের দল।

এদিকে এদিন সান্তোসের হয়ে ১৫০ ম্যাচ পূর্ণ করায় এই ম্যাচ শুরুর আগে বিশেষ আয়োজনে সম্মান জানানো হয় নেইমারকে। তার হাতে তুলে দেওয়া হয় একটি স্মারক। সেখানে ছিলেন তাঁর স্ত্রী, সন্তানেরা-সহ পরিবারের সদস্যরা।

You might also like!