Breaking News
 
ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 

Game

4 months ago

ICC T20 World Cup 2026: টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে শ্রীলঙ্কার বোলিং পরামর্শদাতা মালিঙ্গা

Former fast bowler Lasith Malinga
Former fast bowler Lasith Malinga

 

কলম্বো, ৩১ ডিসেম্বর  : আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে কিংবদন্তি ফাস্ট বোলার লাসিথ মালিঙ্গার শরণাপন্ন হয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। দেশটির টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী অধিনায়ককে স্বল্প মেয়াদে ফাস্ট বোলিং পরামর্শদাতা হিসেবে নিয়োগ করা হয়েছে। ২০১৪ সালে শ্রীলঙ্কা তাদের একমাত্র টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা জিতেছিল মালিঙ্গার নেতৃত্বেই।এসএলসির মঙ্গলবারের বিবৃতি অনুযায়ী গত ১৫ ডিসেম্বর থেকেই শুরু হয়েছে মালিঙ্গার এই অধ্যায়। আগামী ২৫ জানুয়ারি পর্যন্ত কাজ করবেন তিনি। ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আগামী ৮ ফেব্রুয়ারি কলম্বোয় আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে শ্রীলঙ্কা। ‘বি’ গ্রুপে তাদের অন্য তিন প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে ও ওমান।

You might also like!