Breaking News
 
ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 

Country

3 months ago

16th National Voters’ Day: সঠিক ভোট দেশকে সঠিক দিকনির্দেশনা দিতে পারে, অমিত শাহ

Union Home Minister Amit Shah
Union Home Minister Amit Shah

 

নয়াদিল্লি, ২৫ জানুয়ারি : ষোড়শ জাতীয় ভোটার দিবসে বিশেষ বার্তা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এক্স মাধ্যমে তিনি জানান, জাতীয় ভোটার দিবস দিনটি আমাদের মনে করিয়ে দেয়, আমাদের সংবিধান প্রতিটি ভোটারকে সমান ক্ষমতা দিয়েছে ও সঠিক ভোট আমাদের দেশকে সঠিক দিকনির্দেশনা দিতে পারে।

এক্স মাধ্যমে তিনি আরও জানান, ‘জাতীয় ভোটার দিবসে’ আমাদের সমস্ত নাগরিককে আন্তরিক শুভেচ্ছা। আমাদের ভোটদান ব্যবস্থাকে সুরক্ষিত করা ও কোনও বহিরাগত ফ্যাক্টর যাতে এটিকে কলুষিত করতে না পারে তা নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব। এই দিনে আমরা আমাদের ভোটের শক্তিকে একটি উন্নত ও শক্তিশালী ভারত গড়ে তোলার জন্য একত্রিত করার অঙ্গীকারে নিজেদের পুনর্ব্যক্ত করতে পারি।

You might also like!