Breaking News
 
BJP : প্রতি মাসে মহিলাদের ৩০০০ অন্নপূর্ণা ভাণ্ডার, সরকারি বাসে মহিলাদের টিকিট ফ্রি পয়লা জুন থেকেই মিলবে সিদ্ধান্ত সরকারের Kunal Ghosh : রাজনৈতিক সৌজন্যে শুভেন্দুকে কুণালের শুভেচ্ছা, তালিকায় শোভনদেব-অসীমা, অনুপস্থিত নয়না West Bengal Cabinet Ministers 2026: :নতুন মন্ত্রিসভায় দায়িত্ব বণ্টন শুরু, দিলীপ-অগ্নিমিত্রাদের কোন দপ্তর? একনজরে তালিকা Suvendu Adhikari : প্রশাসনিক রদবদলে বড় ঘোষণা, প্রথম ক্যাবিনেটে ষাটোর্ধ্ব আমলাদের সরিয়ে দিলেন শুভেন্দু Humayun kabir : পঞ্চায়েত সমিতিতে বড় বিতর্ক, ২৮ কোটির দুর্নীতির অভিযোগে আতাউর, তালা ঝুলল অফিসে Subhendu Adhikari : আগামী সোমবার মন্ত্রিসভা বৈঠকে ডিএ ও পে কমিশন নিয়ে আলোচনা, ইঙ্গিত শুভেন্দুর

 

Country

3 months ago

Akhliesh Yadav:উত্তরপ্রদেশে ভোটার লিস্ট নিয়ে মহা-সংঘাত! অখিলেশের কড়া বার্তা— ‘ষড়যন্ত্র করে নাম বাদ দিলে বড় আইনি লড়াই’

Akhliesh Yadav
Akhliesh Yadav

 

লখনউ: ২০২৬-এর নির্বাচনী রণকৌশল সাজানোর মাঝেই উত্তরপ্রদেশের ভোটার তালিকায় ব্যাপক অনিয়মের অভিযোগ তুললেন সমাজবাদী পার্টি (SP) প্রধান অখিলেশ যাদব। উত্তরপ্রদেশে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় পরিকল্পিতভাবে সমাজবাদী পার্টির সমর্থকদের নাম বাদ দেওয়া হচ্ছে বলে দাবি তাঁর। অখিলেশ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই জালিয়াতির সঙ্গে যুক্ত কোনো সরকারি আধিকারিককে রেয়াত করা হবে না।

সমাজবাদী পার্টির তরফ থেকে দেওয়া একটি বিবৃতিতে বলা হয়েছে যে এসআইআরের নামে এনআরসি প্রক্রিয়া বলবতের চেষ্টা করছে বিজেপি সরকার। যে কাজ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের করার কথা, তা এসআইআর-এর নামে নির্বাচন কমিশনকে দিয়ে করিয়ে নিতে চাইছে বিজেপি সরকার।

অখিলেশ যাদব আরও জানান, বিজেপি সরকার রাজ্যের ভোটার তালিকা বিকৃত করার চেষ্টা করছে। নির্বাচন কমিশনের কাছে থাকা ভোটার তালিকায়‌ও গরমিলের অভিযোগ তুলেছেন তিনি।

২০২৭ সালে উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনের আগে দলের কর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে অখিলেশ বলেন, "তাঁদের উচিত ঘরে ঘরে গিয়ে দলের নীতি ও কর্মসূচি সম্পর্কে জনগণকে অবহিত করা এবং বিজেপির কার্যকলাপ থেকে রাজ্যের মানুষকে সতর্ক করা।"

You might also like!