Breaking News
 
India kick off World Cup campaign with a win over America:আমেরিকাকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু ভারতের Weather Forcast: রবিবার শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস দুই বঙ্গেই West Bengal Budget: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪ শতাংশ বাড়ল ডিএ, গঠিত হবে সপ্তম বেতন কমিশন Mamata Banerjee: আনন্দপুরের অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী না যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক, কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee on Suvendu Adhikari: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র বাকযুদ্ধ, অনুপ্রবেশ বনাম ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ প্রসঙ্গে মুখোমুখি মমতা–শুভেন্দু West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি

 

West Bengal

1 year ago

Road accident kills two in Baruipur: বারুইপুরে অটো-ট্রাক মুখোমুখি সংঘর্ষে মৃত্যু দু'জনের, গুরুতর আহত আরও এক

Road accident kills two in Baruipur
Road accident kills two in Baruipur

 

বারুইপুর, ১৮ এপ্রিল: দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে অটো ও ট্রাকের সংঘর্ষে প্রাণ হারালেন দু''জন। বৃহস্পতিবার সকালের এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন। সূর্যপুর হাট থেকে যাত্রী নিয়ে অটোটি আসছিল বারুইপুরে। বারুইপুর গার্লস স্কুলের সামনে উল্টো দিক থেকে আসা একটি ছোট ট্রাক সোজা ধাক্কা মারে অটোয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় দু’জনের।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে সূর্যপুর হাট থেকে যাত্রী নিয়ে একটি অটো আসছিল বারুইপুরে। উল্টো দিকে যাচ্ছিল একটি ট্রাক। বারুইপুর গার্লস স্কুলের সামনে অটো ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার পরই সুযোগ বুঝে ঘটনাস্থল থেকে চম্পট দেয় ট্রাকের চালক। তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। তবে, ঘাটক ট্রাকটিকে আটক করেছে পুলিশ।

অটো ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই যাত্রী-সহ অটোচালক গুরুতর আহত হন। তড়িঘড়ি তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা দু''জনকে মৃত বলে ঘোষণা করেন। অটোর আরও এক আরোহী গুরুতর ভাবে আহত হয়েছেন। বারুইপুর মহকুমা হাসপাতালে ভর্তি করিয়ে তাঁর চিকিৎসা চলছে। দুর্ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে।

You might also like!