Breaking News
 
West Bengal Budget: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪ শতাংশ বাড়ল ডিএ, গঠিত হবে সপ্তম বেতন কমিশন Mamata Banerjee: আনন্দপুরের অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী না যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক, কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee on Suvendu Adhikari: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র বাকযুদ্ধ, অনুপ্রবেশ বনাম ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ প্রসঙ্গে মুখোমুখি মমতা–শুভেন্দু West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি WB interim budget 2026: গিগ কর্মীদের জন্য ‘কবচ’ স্বাস্থ্যসাথী! বাজেটে বড় চমক রাজ্যের, বিনামূল্যে চিকিৎসা পাবেন হাজার হাজার শ্রমজীবী West Bengal Budget 2026: কেন্দ্র না দিলেও পাশে আছে রাজ্য! ১০০ দিনের কাজে বরাদ্দ বৃদ্ধির প্রস্তাবে সিলমোহর, বাজেটে শ্রমিকদের জন্য বড় সুখবর

 

West Bengal

1 year ago

Blast:পয়াগ গ্রামে বিস্ফোরণের দু'দিন পর গ্রামে এল ফরেন্সিক টিম

Two days after the blast in Payag village, the forensic team came to the village
Two days after the blast in Payag village, the forensic team came to the village

 

কোলাঘাট, ১৩ জুন : বিস্ফোরণের পর কোলাঘাটের পয়াগ গ্রামে এল ৩ সদস্যের ফরেন্সিক দল। বিস্ফোরণস্থল থেকে নমুনা সংগ্রহ করা হচ্ছে। গত রবিবার রাত দশটা নাগাদ পূর্ব মেদিনীপুরের কোলাঘাট ব্লকের পয়াগ গ্রামে বাজি কারখানায় বিষ্ফোরণের ঘটনা ঘটে। এখনও পর্যন্ত এলাকায় আতঙ্ক রয়েছে। রবিবারের বিষ্ফোরণের তীব্রতা এতটাই ছিল, পয়াগ-সহ পার্শ্ববর্তী বেশ কয়েকটি গ্রাম কেঁপে ওঠে। এই ঘটনায়,মূল অভিযুক্ত আনন্দ মাইতিকে কোলাঘাট থানার পুলিশ গ্রেফতার করে।

বৃহস্পতিবার কোলাঘাট থানার পুলিশ সহ ৩ সদস্যের ফরেন্সিক টিম ঘটনাস্থলে আসে।ঘটনাস্থল থেকে বিভিন্ন নমুনা সংগ্রহ করে ফরেন্সিক প্রতিনিধি দল। ‘যদিও এবিষয়ে ফরেন্সিক দলের আধিকারিক জানান,নমুনা সংগ্রহ করা হয়েছে। সেগুলি পরীক্ষার জন্য পাঠানো হবে, তারপরই বিস্ফোরণের সঠিক কারণ জানা যাবে।

অভিযোগ, বেশ কয়েকদিন ধরেই বাজি তৈরির সঙ্গে যুক্ত এ গ্রামের একাংশ। জানা গিয়েছে, আনন্দ মাইতি নামে এক ব্যক্তির বাড়ি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। ঝলসে যায় আশপাশের আরও বেশ কয়েকটি বাড়ি। সেই বিস্ফোরণের ঘটনার পর তদন্তে এল ফরেন্সিক টিম।


You might also like!