Breaking News
 
India kick off World Cup campaign with a win over America:আমেরিকাকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু ভারতের Weather Forcast: রবিবার শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস দুই বঙ্গেই West Bengal Budget: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪ শতাংশ বাড়ল ডিএ, গঠিত হবে সপ্তম বেতন কমিশন Mamata Banerjee: আনন্দপুরের অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী না যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক, কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee on Suvendu Adhikari: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র বাকযুদ্ধ, অনুপ্রবেশ বনাম ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ প্রসঙ্গে মুখোমুখি মমতা–শুভেন্দু West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি

 

West Bengal

1 year ago

Nadia:দুই বাইকের সংঘর্ষ নদীয়ায়; ধাক্কার অভিঘাতে উল্টে গেল টোটো, মৃত্যু ৩ জনের

Two bikes collided in Nadia
Two bikes collided in Nadia

 

নদিয়া, ২৫ এপ্রিল : বেপরোয়া গতির জেরে নদিয়া জেলায় মুখোমুখি সংঘর্ষ হল দুই মোটর বাইকের মধ্যে, সংঘর্ষের অভিঘাতে রাস্তার ধারে দাঁড়ানো একটি টোটো উল্টে যায়। বুধবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে নদিয়ার বল্লভপাড়ায়। এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বাইক আরোহী তিন যুবকেরই। গুরুতর আহত হয়েছেন টোটোর চালক ও এক সওয়ারি।

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, বুধবার রাত তখন ৯টা হবে, বল্লভপাড়া সাঁকোর কাছে দাঁড়িয়ে ছিল একটি টোটো। পাশেই আচমকা দ্রুত গতিতে বিপরীত দিক থেকে ছুটে আসা দু’টি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। কাটোয়ার দিক থেকে একটি বাইকে চেপে আসছিল শুভজিত ঘোষ (১৯) এবং বাপন দাস (২১)। আর কাটোয়ার দিকে বাইকে যাচ্ছিল সায়ন দত্ত (২৪)। দু’টি বাইকের গতি এত বেশি ছিল যে, মুখোমুখি সংঘর্ষ হয়। মুখোমুখি সংঘর্ষে তিন জনেই ছিটকে পড়েন রাস্তায়। হাসপাতালে নিয়ে যাওয়া হলে তিনজনকেই মৃত ঘোষণা করা হয়। এছাড়াও পাশে দাঁড়িয়ে থাকা টোটো চালক এবং এক যাত্রীও আহত হন।


You might also like!