Breaking News
 
India kick off World Cup campaign with a win over America:আমেরিকাকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু ভারতের Weather Forcast: রবিবার শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস দুই বঙ্গেই West Bengal Budget: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪ শতাংশ বাড়ল ডিএ, গঠিত হবে সপ্তম বেতন কমিশন Mamata Banerjee: আনন্দপুরের অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী না যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক, কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee on Suvendu Adhikari: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র বাকযুদ্ধ, অনুপ্রবেশ বনাম ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ প্রসঙ্গে মুখোমুখি মমতা–শুভেন্দু West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি

 

West Bengal

1 year ago

JP Nadda slams trinamool Congress: সন্দেশখালির ঘটনা নিয়ে আবারও তৃণমূলকে নিশানা নাড্ডার

JP Nadda (File Picture)
JP Nadda (File Picture)

 

নয়াদিল্লি, ২৮ এপ্রিল: সন্দেশখালির ঘটনা নিয়ে আবারও তৃণমূলকে নিশানা করলেন বিজেপি সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। রবিবার তিনি সোশ্যাল মিডিয়া এক্স হ্যান্ডেলে একটি ভিডিও বার্তায় তৃণমূলকে নিশানা করে বলেন, সন্দেশখালিতে নারীদের মর্যাদা ও সম্ভ্রম রক্ষায় যাওয়া তদন্তকারী সংস্থার আধিকারিকদের ওপরও হামলা হয়েছে। বাংলায় আগ্নেয়াস্ত্র উদ্ধার হচ্ছে। এনএসজি কমান্ডোদের আসতে হচ্ছে পরিস্থিতি নিয়ন্ত্রণে।

তিনি বলেন, মমতা দিদি বাংলাকে কীসে পরিণত করেছেন? যেখানে রবীন্দ্রসঙ্গীতের সুর শোনা যেত, সেখানে এখন বোমা-বন্দুকের আওয়াজ শোনা যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বাংলায় অরাজকতা সৃষ্টি করছে বলেও মন্তব্য করেন তিনি।


You might also like!