West Bengal

2 hours ago

TMC On SIR List: দ্বিতীয় অতিরিক্ত তালিকায় নাম তৃণমূল প্রার্থী কাজল শেখের

Trinamool candidate Kajal Sheikh
Trinamool candidate Kajal Sheikh

 

বীরভূম, ২৮ মার্চ : নির্বাচন কমিশনের প্রকাশিত দ্বিতীয় দফার অতিরিক্ত তালিকায় নাম উঠল হাসনের তৃণমূল প্রার্থী কাজল শেখের। তেমনই জানা গেছে তৃণমূল সূত্রে। শুক্রবার রাতে দ্বিতীয় অতিরিক্ত তালিকা প্রকাশিত হয়েছে। সেখানে দেখা যায়, নাম রয়েছে কাজল শেখের। প্রথমে এসআইআর শুনানিতে ডাক পান তিনি। পরে বিবেচনাধীন তালিকায় ছিল কাজল শেখের নাম। শুক্রবার রাতে তালিকা প্রকাশ হতেই দেখা যায় নাম উঠেছে কাজল শেখের।

উল্লেখ্য, আগামী ২৩ এপ্রিল হাসন বিধানসভা কেন্দ্রে নির্বাচন। ফলে প্রথম দফার অতিরিক্ত তালিকায় নাম না থাকায় উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন তৃণমূলের কর্মী-সমর্থকরা। অবশ্য সেই সময়ে কাজল বলেছিলেন, ‘এখনও তো সবটা ক্লিয়ার হয়নি। হয়তো দ্বিতীয়বারে আসবে।’ এর মধ্যে কোনও চক্রান্ত নেই বলেও জানিয়ে দিয়েছিলেন তিনি। কাজলের কথায়, ‘আমি কোনও চক্রান্ত দেখছি না। চিন্তিতও নই।’ শুক্রবার রাতে দ্বিতীয় দফার অতিরিক্ত তালিকা প্রকাশ হতেই দেখা যায় নাম উঠেছে কাজল শেখের। ফলে বিধানসভা ভোটে লড়তে আর কোনও বাধা রইল না তাঁর।

You might also like!