Breaking News
 
Rajpal Yadav: রাজপাল যাদবের কাতর আবেদনেও মন গলল না আদালতের! ‘ছেলের বিয়ে’র আর্জি খারিজ, জেলের ভাতই ভবিতব্য অভিনেতার Abhishek Sharma: বিশ্বকাপের আগে চরম অনিশ্চয়তা! শারীরিক অসুস্থতায় ওজন কমে নাজেহাল অভিষেক, ফিটনেস নিয়ে উঠছে বড় প্রশ্ন Delhi Red Fort Blast: মাসুদের নয়া মারণাস্ত্র ‘মহিলা ব্রিগেড’! দিল্লি বিস্ফোরণে জইশ যোগ নিশ্চিত করল রাষ্ট্রসংঘ, দেশজুড়ে হাই-অ্যালার্ট Bratya Basu:বিজেপির ‘জামাত’ অস্ত্র বুমেরাং! ব্রাত্য বসুর কটাক্ষ— ‘মাদুরো অপহরণের দায়ও কি তবে তৃণমূলের ওপর চাপাবেন? Mamata Banerjee: পুণেতে বাঙালি পরিযায়ী খুনের ঘটনায় শোকের ছায়া! স্বজনহারাদের সমবেদনা জানিয়ে বিজেপিকে কড়া আক্রমণ মমতার Abhishek Banerjee on Budget: নির্মলা বনাম অভিষেক! বাংলার দাবি নিয়ে সংসদে বাগযুদ্ধ, বঞ্চনার অভিযোগে কার যুক্তি বেশি শক্তিশালী?

 

West Bengal

1 year ago

NANDIGRAM CLASH: নন্দীগ্রামের মহম্মদপুর বাজারে তৃণমূল ব্লক সভাপতি ও বিজেপি মন্ডল সভাপতির বচসা

NANDIGRAM CLASH (File Picture)
NANDIGRAM CLASH (File Picture)

 

হুগলি, ১৮ ফেব্রুয়ারি: সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন ১০০ দিনের কাজের টাকা কেন্দ্রীয় সরকার না মেটালে, ২১ লক্ষ শ্রমিকের টাকা দেবে রাজ্য সরকার।

রাজ্য সরকারের সেই ঘোষণা এলাকায় প্রচার করার জন্য নন্দীগ্রাম এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মহম্মদপুর বাজারে মাইকিং প্রচার চলছিল। সেই প্রচারকে কেন্দ্র করে নন্দীগ্রাম এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বাপ্পাদিত্য গর্গ এবং নন্দীগ্রাম বিজেপির মন্ডল ১ এর সভাপতি ধনঞ্জয় ঘোড়ার মধ্যে তুমুল বচসা বাঁধে।।এই বচসা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। তৃণমূলের অভিযোগ প্রচার চলাকালীন বিজেপির মন্ডল সভাপতির নেতৃত্বে বিজেপি কর্মীরা প্রচারে বাধা দেয়। অপরদিকে বিজেপির অভিযোগ উচ্চ মাধ্যমিক পরীক্ষা এখন চলছে এই সময় লাউড স্পিকার বাজিয়ে প্রচার চালাচ্ছে তৃণমূল। তারই প্রতিবাদ করা হয়েছে।এই বচসাকে ঘিরে রাজনৈতিক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে নন্দীগ্রামে।

You might also like!