Breaking News
 
India kick off World Cup campaign with a win over America:আমেরিকাকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু ভারতের Weather Forcast: রবিবার শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস দুই বঙ্গেই West Bengal Budget: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪ শতাংশ বাড়ল ডিএ, গঠিত হবে সপ্তম বেতন কমিশন Mamata Banerjee: আনন্দপুরের অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী না যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক, কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee on Suvendu Adhikari: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র বাকযুদ্ধ, অনুপ্রবেশ বনাম ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ প্রসঙ্গে মুখোমুখি মমতা–শুভেন্দু West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি

 

West Bengal

1 year ago

NIA attacked in Bengal: ভূপতিনগরকাণ্ডে তিন দিন অতিক্রান্ত, এনআইএ-এর ওপর হামলায় অধরাই অভিযুক্তেরা

NIA attacked in Bengal
NIA attacked in Bengal

 

ভূপতিনগর, ১০ এপ্রিল : তিন দিন অতিক্রান্ত, পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে এনআইএ আধিকারিকদের ওপর হামলার ঘটনায় এখনও ধরা পড়ল না কেউ। এনআইএ-এর ওপর হামলার ঘটনায় অভিযুক্তরা গ্রেফতার না হলেও, আক্রান্ত এনআইএ আধিকারিককে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে নোটিস পাঠানো হয়েছে। ১১ এপ্রিলের মধ্যে ভূপতিনগর থানায় হাজির হতে বলা হয়েছে তাঁকে। জখম ওই আধিকারিকের মেডিক্যাল রিপোর্টও চেয়ে পাঠানো হয়েছে।

পাশাপাশি, কয়েক জন গ্রামবাসীকেও নোটিস দিয়ে ডেকেছে পুলিশ। এনআইএ আধিকারিকদের যে গাড়ি ভাঙচুর হয়েছে বলে অভিযোগ, সেটিকেও ভূপতিনগর থানার হাতে তুলে দিতে বলা হয়েছে। গাড়িটি ফরেন্সিক পরীক্ষায় পাঠানো হবে। কিন্তু, অভিযুক্তদের গ্রেফতার না করে কেন আগে অভিযোগকারীকে ডেকে পাঠানো হচ্ছে, উঠছে সেই প্রশ্ন।


You might also like!