Breaking News
 
West Bengal Budget: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪ শতাংশ বাড়ল ডিএ, গঠিত হবে সপ্তম বেতন কমিশন Mamata Banerjee: আনন্দপুরের অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী না যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক, কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee on Suvendu Adhikari: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র বাকযুদ্ধ, অনুপ্রবেশ বনাম ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ প্রসঙ্গে মুখোমুখি মমতা–শুভেন্দু West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি WB interim budget 2026: গিগ কর্মীদের জন্য ‘কবচ’ স্বাস্থ্যসাথী! বাজেটে বড় চমক রাজ্যের, বিনামূল্যে চিকিৎসা পাবেন হাজার হাজার শ্রমজীবী West Bengal Budget 2026: কেন্দ্র না দিলেও পাশে আছে রাজ্য! ১০০ দিনের কাজে বরাদ্দ বৃদ্ধির প্রস্তাবে সিলমোহর, বাজেটে শ্রমিকদের জন্য বড় সুখবর

 

West Bengal

1 year ago

WBJEE Result 2024 :বৃহস্পতিবার প্রকাশিত হবে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল

WBJEE Result 2024
WBJEE Result 2024

 

কলকাতা, ৫ জুন  : বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এগজামিনেশন বোর্ডের তরফে জানানো হয়েছে, ৬ জুন বৃহস্পতিবার দুপুর আড়াইটে নাগাদ ফলপ্রকাশ করা হবে। ওই দিনই সাংবাদিক বৈঠকে র্যারঙ্ক কার্ড প্রকাশ করা হবে। পরীক্ষার্থীরা বিকেল চারটে থেকে www.wbjeeb.nic.in এবং www.wbjee.in থেকে ফলাফল দেখতে পারবেন। বোর্ডের তরফে আরও জানানো হয়েছে, পরীক্ষার মূল্যায়নের শেষে প্রথম দশজনের মেধাতালিকা প্রকাশ করবে বোর্ড।

বোর্ডের রেজিস্ট্রার দিব্যেন্দু কর জানান, এবার পরীক্ষার ফলাফল আরও আগেই প্রকাশ করা হত। তবে নির্বাচন এবং অন্যান্য সর্বভারতীয় পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে বলে জয়েন্টের ফল দেরিতে প্রকাশ করা হল।

প্রসঙ্গত, ২৮ এপ্রিল রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হয়েছিল। এবার পরীক্ষা শেষ হওয়ার ৩৮ দিনের মাথায় ফলপ্রকাশ করা হল। চলতি বছর ১,৪২,৬৯৪ জন পরীক্ষা দিয়েছিলেন।


You might also like!