Breaking News
 
India kick off World Cup campaign with a win over America:আমেরিকাকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু ভারতের Weather Forcast: রবিবার শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস দুই বঙ্গেই West Bengal Budget: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪ শতাংশ বাড়ল ডিএ, গঠিত হবে সপ্তম বেতন কমিশন Mamata Banerjee: আনন্দপুরের অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী না যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক, কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee on Suvendu Adhikari: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র বাকযুদ্ধ, অনুপ্রবেশ বনাম ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ প্রসঙ্গে মুখোমুখি মমতা–শুভেন্দু West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি

 

West Bengal

1 year ago

PM Modi again coming to bengal: ভোটপ্রচারে ফের বঙ্গে আসছেন প্রধানমন্ত্রী, শুক্রবার নদিয়ার তেহট্টে করবেন সভা

PM Modi again coming to bengal
PM Modi again coming to bengal

 

কলকাতা, ২ মে: ভোটপ্রচারে আবারও পশ্চিমবঙ্গে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কৃষ্ণনগর সংসদীয় আসনের বিজেপি প্রার্থী অমৃতা রায়ের সমর্থনে শুক্রবার নদিয়ার তেহট্টে সভা করবেন তিনি। এই আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী হলেন মহুয়া মৈত্র, মহুয়ার সঙ্গেই এবার কৃষ্ণনগরে জোরদার লড়াই হতে চলেছে অমৃতা রায়ের।

প্রধানমন্ত্রীর রাজ্য সফরকে ঘিরে কলকাতার বিভিন্ন রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। এই মর্মে কলকাতা পুলিশ কমিশনারের তরফে একটি বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে। এখনও পর্যন্ত যা জানা গিয়েছে তাতে, বৃহস্পতিবার সন্ধ্যার পরে মোদী কলকাতায় আসবেন। রাত কাটিয়ে শুক্রবার সকালেই বেরিয়ে পড়বেন প্রচারের উদ্দেশে।

You might also like!