Breaking News
 
CM Suvendu Adhikari: নতুন শিক্ষকদের রাজনীতি করা যাবে না, ইন্দ্রনীল-কাণ্ডে মমতাকে হুঁশিয়ারি শুভেন্দুর! গাইলেন ‘আমার যাওয়ার সময় হলো’ Indranil Sen: ইডির দফতরে ইন্দ্রনীল, সিজিও কমপ্লেক্সের বাইরে পুলিশ! গ্রেপ্তারির আশঙ্কায় জল্পনা তুঙ্গে Cabinet meeting at Nabanna: চোরবাগানের ঘটনার পুনরাবৃত্তি রুখতে তৎপর রাজ্য! কালীপুজোয় প্রতি জেলার দায়িত্বে একজন মন্ত্রী, নির্দেশ শুভেন্দুর Spain Train Crash: দ্রুতগতির দুই প্যাসেঞ্জার ট্রেনের মুখোমুখি সংঘর্ষ মাদ্রিদে! ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৩৯ Jio IPO Listing Updates: শেয়ার বাজারে আত্মপ্রকাশেই বাজিমাত! ২১% প্রিমিয়ামে লিস্টিং, মূল্যায়নে দ্বিতীয় স্থানে DA hike news 2026 July: উৎসবের আগেই উপহার কেন্দ্রের! কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি ঘিরে স্বস্তি

 

WB Weather Forecast: জলীয় বাষ্পের দরুণ ঝড়-বৃষ্টির পরিস্থিতি, দক্ষিণবঙ্গে থামবে না এখনই

South Bengal Weather Forecast
South Bengal Weather Forecast

 

কলকাতা, ১৮ মার্চ : আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস মতোই বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এই পরিস্থিতি এখনই বদলাবে না। আগামী ২৪ ঘণ্টা কলকাতা ও লাগোয়া জেলাগুলির আকাশ আংশিক মেঘলা থাকবে। বিকেল অথবা সন্ধ্যার দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সৌজন্যে আবহাওয়া মোটামুটি মনোরম রয়েছে। বুধবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৬ ডিগ্রি বেশি।

আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকছে। তার জেরে ঝড়-বৃষ্টির এই পরিস্থিতি চলবে শনিবার পর্যন্ত। তবে তার পর থেকে আকাশ পরিষ্কার হবে। বৃষ্টিও কমবে। শুক্র এবং শনিবার দক্ষিণবঙ্গের সব জেলায় সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টির পরিস্থিতি বজায় থাকবে। উত্তরবঙ্গের সব জেলায় আগামী ২৩ মার্চ পর্যন্ত হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…