Breaking News
 
India kick off World Cup campaign with a win over America:আমেরিকাকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু ভারতের Weather Forcast: রবিবার শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস দুই বঙ্গেই West Bengal Budget: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪ শতাংশ বাড়ল ডিএ, গঠিত হবে সপ্তম বেতন কমিশন Mamata Banerjee: আনন্দপুরের অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী না যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক, কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee on Suvendu Adhikari: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র বাকযুদ্ধ, অনুপ্রবেশ বনাম ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ প্রসঙ্গে মুখোমুখি মমতা–শুভেন্দু West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি

 

West Bengal

1 year ago

Sukanta Majumdar: 'বিশ্বের সব থেকে জনপ্রিয় নেতা' বলে সভায় মোদীকে শ্রদ্ধা সুকান্তর

Sukanta Majumdar  (File Picture)
Sukanta Majumdar (File Picture)

 

বালুরঘাট, ১৬ এপ্রিল: ‘‘বিশ্বের সব থেকে জনপ্রিয় নেতাকে আমাদের মাঝে পেয়েছি। ভগীরথ গঙ্গাকে মর্ত্যে এনেছিলেন। মোদীজি রামচন্দ্রকে অযোধ্যায় নিয়ে এসেছেন। নবরাত্রির উপোসের মধ্যেই তিনি এসেছেন বালুরঘাটে।’’

মঙ্গলবার তাঁর নির্বাচনী প্রচারে অংশ নিতে আসা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্পর্কে এই মন্তব্য করেন এই কেন্দ্রে গত লোকসভা নির্বাচনে জয়ী এবং আগামী নির্বাচনে বিজেপি প্রার্থী ডঃ সুকান্ত মজুমদার।

সুকান্তবাবু সমবেতদের বলেন, ‘‘পাঁচ বছরের জন্য জনগণ যে দায়িত্ব দিয়েছেন, বালুরঘাটে তা পালন করেছি। ‘সাংসদ-রত্ন’ তকমা পেয়েছি। নরেন্দ্র মোদী আমাদের জন্য দিল্লি যাওয়ার জন্য ট্রেন পাঠিয়েছেন বালুরঘাটে। বালুরঘাট স্টেশনের জন্য ৫ কোটি টাকা দিয়েছেন প্রধানমন্ত্রী।’’

বালুরঘাটে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের হয়ে সদ্য জনসভা করে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মঙ্গলবার সেখানে জনসভা প্রধানমন্ত্রীর। লোকসভা নির্বাচন ঘোষণার আগেই রাজ্যের চার জায়গায় সভা করেছিলেন প্রধানমন্ত্রী। নির্বাচন ঘোষণার পরে কোচবিহারের ও জলপাইগুড়িতে দু’টি সভা হয় তাঁর।


You might also like!