Breaking News
 
Rajpal Yadav: রাজপাল যাদবের কাতর আবেদনেও মন গলল না আদালতের! ‘ছেলের বিয়ে’র আর্জি খারিজ, জেলের ভাতই ভবিতব্য অভিনেতার Abhishek Sharma: বিশ্বকাপের আগে চরম অনিশ্চয়তা! শারীরিক অসুস্থতায় ওজন কমে নাজেহাল অভিষেক, ফিটনেস নিয়ে উঠছে বড় প্রশ্ন Delhi Red Fort Blast: মাসুদের নয়া মারণাস্ত্র ‘মহিলা ব্রিগেড’! দিল্লি বিস্ফোরণে জইশ যোগ নিশ্চিত করল রাষ্ট্রসংঘ, দেশজুড়ে হাই-অ্যালার্ট Bratya Basu:বিজেপির ‘জামাত’ অস্ত্র বুমেরাং! ব্রাত্য বসুর কটাক্ষ— ‘মাদুরো অপহরণের দায়ও কি তবে তৃণমূলের ওপর চাপাবেন? Mamata Banerjee: পুণেতে বাঙালি পরিযায়ী খুনের ঘটনায় শোকের ছায়া! স্বজনহারাদের সমবেদনা জানিয়ে বিজেপিকে কড়া আক্রমণ মমতার Abhishek Banerjee on Budget: নির্মলা বনাম অভিষেক! বাংলার দাবি নিয়ে সংসদে বাগযুদ্ধ, বঞ্চনার অভিযোগে কার যুক্তি বেশি শক্তিশালী?

 

West Bengal

2 years ago

Road Accident in Birbhum: বীরভূমে গাড়িতে ধাক্কা বেপরোয়া ডাম্পারের; মৃত্যু চালকের, ওসি আহত হয়ে হাসপাতালে ভর্তি

Road Accident in Birbhum (File Picture)
Road Accident in Birbhum (File Picture)

 

বীরভূম, ১০ ফেব্রুয়ারি: বীরভূমে পুলিশের গাড়িতে ধাক্কা মারল একটি ডাম্পার, ডাম্পারের ধাক্কায় মৃত্যু হয়েছে গাড়ির চালকের। ওই গাড়িতেই ছিলেন বীরভূমের মুরারই থানার ওসি শাকিব সাহাব। তাঁকে উদ্ধার করে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার ভোরে রানিগঞ্জ-মোড়গ্রাম ১৪ নম্বর জাতীয় সড়কে বীরভূমের মহাম্মদবাজার থানার গনপুরে দুর্ঘটনাটি ঘটেছে। মৃত চালকের নাম হামিদুল সেখ। তাঁর বাড়ি বীরভূমের পারুই এলাকায়।

পুলিশ সূত্রে খবর, কাঁকিনাড়ার বাড়ি থেকে একটি গাড়ি করে মুরারই ফিরছিলেন মুরারই থানার ওসি। গনপুরের কাছে একটি লরিকে ওভারটেক করার সময় সামনের দিক থেকে আসা একটি ডাম্পারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় তাঁর গাড়ির। ঘটনাস্থলেই মৃত্যু হয় গাড়ির চালক হামিদুলের। গুরুতর জখম হন ওসি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। শাকিবকে উদ্ধার করে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। পুলিশ ইতিমধ্যেই ডাম্পারটিকে আটক করেছে।

You might also like!