Breaking News
 
India kick off World Cup campaign with a win over America:আমেরিকাকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু ভারতের Weather Forcast: রবিবার শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস দুই বঙ্গেই West Bengal Budget: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪ শতাংশ বাড়ল ডিএ, গঠিত হবে সপ্তম বেতন কমিশন Mamata Banerjee: আনন্দপুরের অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী না যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক, কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee on Suvendu Adhikari: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র বাকযুদ্ধ, অনুপ্রবেশ বনাম ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ প্রসঙ্গে মুখোমুখি মমতা–শুভেন্দু West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি

 

West Bengal

1 year ago

Tomorrow Amit shah Rally in bengal: প্রস্তুতি চলছে পুরোদমে, বুধবার বংশীহারিতে সভা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের

Tomorrow Amit shah Rally in bengal
Tomorrow Amit shah Rally in bengal

 

কলকাতা, ৯ এপ্রিল: বুধবার দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারির পতরায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নির্বাচনী সভা। বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের সমর্থনে জেলায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তারপরেই ১৬ এপ্রিল বালুরঘাট রেল মাঠে সুকান্ত মজুমদারের সমর্থনে সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপি প্রার্থী তথা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের দাবি, গঙ্গারামপুর মহকুমা থেকেই এক লক্ষের জমায়েত হবে অমিত শাহের সভায়। তার জন্য সভার প্রস্তুতি জোরকদমে শুরু করে দিয়েছে জেলা বিজেপি নেতৃত্ব। অমিত শাহের সভায় লোক আনতে প্রত্যেকটি বুথে গাড়ির ব্যবস্থা থাকছে বিজেপির তরফে। ইতিমধ্যেই জেলায় তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রের সমর্থনে নির্বাচনী প্রচার করে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুকান্ত মজুমদার বলেন, প্রধানমন্ত্রী বালুরঘাট মহকুমায় আসবেন। গঙ্গারামপুর মহকুমায় অমিতজি আসছেন। আমরা শুধুমাত্র গঙ্গারামপুর মহকুমার কর্মী-সমর্থকদের নিয়েই এক লক্ষ জমায়েত করার টার্গেট নিয়ে এগচ্ছি। কর্মী-সমর্থকদের যাতায়াতের জন্য গাড়ি ও জলের ব্যবস্থা করব। তৃণমূলের নির্বাচনী প্রচারের সভা ফ্লপ। বিজেপি দেখিয়ে দেবে জমায়েত কাকে বলে। সাধারণ মানুষ বিজেপির উপর এবারেও আস্থা রেখেছে।


You might also like!