Breaking News
 
West Bengal Budget: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪ শতাংশ বাড়ল ডিএ, গঠিত হবে সপ্তম বেতন কমিশন Mamata Banerjee: আনন্দপুরের অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী না যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক, কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee on Suvendu Adhikari: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র বাকযুদ্ধ, অনুপ্রবেশ বনাম ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ প্রসঙ্গে মুখোমুখি মমতা–শুভেন্দু West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি WB interim budget 2026: গিগ কর্মীদের জন্য ‘কবচ’ স্বাস্থ্যসাথী! বাজেটে বড় চমক রাজ্যের, বিনামূল্যে চিকিৎসা পাবেন হাজার হাজার শ্রমজীবী West Bengal Budget 2026: কেন্দ্র না দিলেও পাশে আছে রাজ্য! ১০০ দিনের কাজে বরাদ্দ বৃদ্ধির প্রস্তাবে সিলমোহর, বাজেটে শ্রমিকদের জন্য বড় সুখবর

 

West Bengal

1 year ago

BJP: প্রাক নির্বাচনী লগ্নেই মেদিনীপুরে মিশনে পুলিশ! গ্রেপ্তার BJP নেতা

Police in the pre-election mission in Medinipur! Arrested BJP leader
Police in the pre-election mission in Medinipur! Arrested BJP leader

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ খড়গপুর টাউন থানার পুলিশ বিজেপির খড়গপুর শহর মধ্য মণ্ডলের সভাপতি শ্রী তারকেশ্বর রাও। বুধবার ভোররাতে বাড়ি থেকে গ্ৰেপ্তার করেছে পুলিশ। অভিযোগ, দরজা ভেঙে বাড়িতে ঢোকে তারা। দলের এক কর্মীকে মারধরের অভিযোগ রয়েছে তারকেশ্বরের বিরুদ্ধে। তবে ধৃতের পরিবারের দাবি, সমস্ত অভিযোগ মিথ্যা। পুলিশ জোর করে ফাঁসিয়েছে। জানা গিয়েছে, ২১ এপ্রিল খড়গপুরের ১৮ নম্বর ওয়ার্ডে বিজেপি দপ্তরে বসে মদ্যপান চলছিল। দলীয় এক কর্মী এর প্রতিবাদ করেন। তখনই তাঁকে মারধর করা হয়। বাঁচাতে তাঁর স্ত্রী এগিয়ে এলে তাঁকেও হেনস্তা করা হয়। অভিযোগ, তারকেশ্বর রাও বিষয়টিতে ইন্ধন জুগিয়েছিলেন। এই ঘটনার ভোটের দিন তিনেক আগে তাঁকে গ্রেপ্তার করা হল।

অন্যদিকে অসমের হাইলাকান্দি পুরসভা এলাকা থেকে দুই বিজেপি নেতা এসেছিলেন কেশিয়ারিতে। সেখানে তাঁরা প্রচার করছিলেন। তাঁদের পুলিশি হেনস্তা করা হয়েছে বলেও খবর। আরেক বিজেপি নেতা সৌমেন মিশ্রর বাড়িতেও হানা দেয় পুলিশ। তবে তিনি না থাকায় তাঁর স্ত্রীর দরজা খোলেননি।

উল্লেখ্য, মঙ্গলবার রাত থেকে অ্যাকশনে নেমেছে পুলিশ। প্রথমে কোলাঘাটে শুভেন্দুর ভাড়াবাড়ি কাম অফিসে তল্লাশি চালায় তারা। এর পর বিজেপি প্রার্থী হিরণের আপ্ত সহায়কের তালবাগিচার বাড়িতে হানা দেয় ঘাটাল থানার পুলিশ। তার পর একযোগে স্থানীয় তিন বিজেপি নেতার বাড়িতে হানা দেয় তারা।

You might also like!