Breaking News
 
India kick off World Cup campaign with a win over America:আমেরিকাকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু ভারতের Weather Forcast: রবিবার শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস দুই বঙ্গেই West Bengal Budget: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪ শতাংশ বাড়ল ডিএ, গঠিত হবে সপ্তম বেতন কমিশন Mamata Banerjee: আনন্দপুরের অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী না যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক, কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee on Suvendu Adhikari: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র বাকযুদ্ধ, অনুপ্রবেশ বনাম ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ প্রসঙ্গে মুখোমুখি মমতা–শুভেন্দু West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি

 

West Bengal

1 year ago

Mamata-Abhishek rally: রবিবার জোড়া সভা মমতা ও অভিষেকের

Mamata Banerjee & Abhishek Banerjee (File Picture)
Mamata Banerjee & Abhishek Banerjee (File Picture)

 

কলকাতা, ১২ মে: রবিবার জোড়া সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তৃণমূল নেত্রী প্রথম সভাটি করবেন ব্যারাকপুর লোকসভার অন্তর্গত আমডাঙায়। ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকের সমর্থনে জনসভা করবেন মমতা। পাশাপাশি, মমতা দ্বিতীয় জনসভাটি করবেন উলুবেড়িয়া লোকসভার তৃণমূল প্রার্থী সাজদা আহমেদের সমর্থনে।

অপরদিকে এদিন জোড়া সভা করার কথা তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও। এদিন তাঁর প্রথম সভা হওয়ার কথা বনগাঁ লোকসভার তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাসের সমর্থনে। পরবর্তী সভাটি হবে হাওড়া লোকসভার বালি বিধানসভা এলাকায়। তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে এদিন প্রচার করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।


You might also like!