Breaking News
 
West Bengal Budget: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪ শতাংশ বাড়ল ডিএ, গঠিত হবে সপ্তম বেতন কমিশন Mamata Banerjee: আনন্দপুরের অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী না যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক, কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee on Suvendu Adhikari: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র বাকযুদ্ধ, অনুপ্রবেশ বনাম ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ প্রসঙ্গে মুখোমুখি মমতা–শুভেন্দু West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি WB interim budget 2026: গিগ কর্মীদের জন্য ‘কবচ’ স্বাস্থ্যসাথী! বাজেটে বড় চমক রাজ্যের, বিনামূল্যে চিকিৎসা পাবেন হাজার হাজার শ্রমজীবী West Bengal Budget 2026: কেন্দ্র না দিলেও পাশে আছে রাজ্য! ১০০ দিনের কাজে বরাদ্দ বৃদ্ধির প্রস্তাবে সিলমোহর, বাজেটে শ্রমিকদের জন্য বড় সুখবর

 

West Bengal

1 year ago

Cyclone Remal: ‘রেমাল’ এর কারণে শিয়ালদহ-হাওড়ায় বাতিল বহু ট্রেন, বন্ধ বিমান চলাচলও

Local Train (File Picture)
Local Train (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ মধ্য বঙ্গোপসাগরে ক্রমশ ঘনীভূত হচ্ছে নিম্নচাপ। কথা রয়েছে রবিবার মধ্য রাতে বাংলাদেশের খেপুপাড়া ও দক্ষিণ ২৪ পরগনার সাগরের মাঝে আছড়ে পড়বে রেমাল। জেলা প্রশাসন ইতিমধ্যেই দুর্যোগ মোকাবিলায় তৎপর হয়েছে। উপকূলে হালকা ঝড়বৃষ্টি শুরু হয়েছে শনিবার রাত থেকেই।

এবার বিপদ এড়াতে তাই সতর্ক হল রেলও। পূর্ব রেল শনিবার রাত থেকেই হাওড়া ও শিয়ালদহ দক্ষিণ শাখায় বেশ কিছু লোকাল ট্রেন বাতিল (Train cancelled) করার কথা ঘোষণা করল। যাত্রীদের অসুবিধার জন্য ক্ষমাপ্রার্থনাও করেছেন রেলকর্তারা।

২৫ এবং ২৬ তারিখ হাওড়া (Howrah) শাখায় বেশ কয়েকটি ট্রেন বাতিল। রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, শনিবার ৫ জোড়া হাওড়া-ব্যান্ডেল লোকাল। পরেরদিন, রবিবার হাওড়া-ব্যান্ডেল শাখায় মোট ৯ জোড়া লোকাল ট্রেন বাতিল। সেইসঙ্গে বাতিল একজোড়া হাওড়া-সিঙ্গুর লোকাল।

অন্যদিকে, ‘রেমাল’ (Cyclone Remal) আছড়ে পড়ার আগে তার প্রভাবে ঝোড়া হাওয়া, বৃষ্টির আশঙ্কায় শিয়ালদহ (Sealdah) দক্ষিণ শাখা ও হাসনাবাদ, বারাসত শাখায় রবিবার রাত ১১টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। রবিবার শিয়ালদহ থেকে নামখানা, লক্ষ্মীকান্তপুর, ক্যানিং, ডায়মন্ড হারবার, বজবজের একজোড়া করে ট্রেন বাতিল। পরেরদিন, সোমবার নামখানা, লক্ষ্মীকান্তপুর, ক্যানিং, ডায়মন্ড হারবার, বজবজ ছাড়াও সোনারপুর, বারুইপুর শাখায় আপ ও ডাউনে বাতিল মোট ১৬ জোড়া ট্রেন। এছাড়া সময় পরিবর্তন করা হয়েছে সকালের ক্যানিং, নামখানা ও ডায়মন্ড হারবার লোকালের। এছাড়া শিয়ালদহ-হাসনাবাদ ও শিয়ালদহ-বারাসত লাইনে ৩ জোড়া ট্রেন বাতিলের কথা ঘোষণা করেছে পূর্ব রেল (Eastern Rail)। যাত্রীদের প্রতি অনুরোধ, স্টেশনে ট্রেন সংক্রান্ত সমস্ত ঘোষণা শুনতে।

এদিকে কলকাতা বিমানবন্দরেও (Kolkata Airport) জারি ‘রেমাল’ সতর্কতা। রবিবার রাত ১২টা থেকে সোমবার সকাল ৯টা – এই ৯ ঘণ্টা উড়ান বাতিল। এই সময়ের মধ্যে দমদম আন্তর্জাতিক বিমানবন্দরে কোনও বিমান ওঠানামা করবে না বলে জানানো হয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে। সবমিলিয়ে ‘রেমালে’র বিপদ রুখতে সর্বস্তরে প্রস্তুতি তুঙ্গে।



You might also like!