Breaking News
 
West Bengal Budget: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪ শতাংশ বাড়ল ডিএ, গঠিত হবে সপ্তম বেতন কমিশন Mamata Banerjee: আনন্দপুরের অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী না যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক, কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee on Suvendu Adhikari: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র বাকযুদ্ধ, অনুপ্রবেশ বনাম ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ প্রসঙ্গে মুখোমুখি মমতা–শুভেন্দু West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি WB interim budget 2026: গিগ কর্মীদের জন্য ‘কবচ’ স্বাস্থ্যসাথী! বাজেটে বড় চমক রাজ্যের, বিনামূল্যে চিকিৎসা পাবেন হাজার হাজার শ্রমজীবী West Bengal Budget 2026: কেন্দ্র না দিলেও পাশে আছে রাজ্য! ১০০ দিনের কাজে বরাদ্দ বৃদ্ধির প্রস্তাবে সিলমোহর, বাজেটে শ্রমিকদের জন্য বড় সুখবর

 

West Bengal

1 year ago

Amit Shah:ধর্মীয় সংগঠন নিয়ে মমতার মন্তব্যে সভায় তোপ শাহর

Amit Shah
Amit Shah

 

পূর্ব মেদিনীপুর, ২২ মে : সম্প্রতি ভারত সেবাশ্রম সঙ্ঘ, রামকৃষ্ণ মঠ ও মিশন, ইসকন নিয়ে মমতার মন্তব্যের পর শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তোপ দেগেছিলেন নরেন্দ্র মোদীও। বুধবার বিষয়টি নিয়ে তোপ দাগলেন অমিত শাহ।

তাঁর তোপ, 'ভারত সেবাশ্রম না থাকলে পশ্চিমবঙ্গ আজ বাংলাদেশের সঙ্গে থাকত। ভোটের জন্য সন্ন্যাসীদের নিশানা বন্ধ করুন, এমনিতেও মমতা জিতবেন না'।

মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করার সময় প্রায়শই নন্দীগ্রামে তাঁকে হারানো বিষয়টি তুলে ধরেন শুভেন্দু অধিকারী। বিষয়টি নিয়ে কদিন আগেই পাল্টা কটাক্ষ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার ওই প্রসঙ্গ উঠে এল অমিত শাহের মুখে। তাঁর কটাক্ষ, “নন্দীগ্রামে শুভেন্দু মমতাকে হারানোর পর অন্য রাস্তায় মুখ্যমন্ত্রী হয়েছেন। এবার এমন ভাবে বিজেপিকে জেতান, যাতে মমতা দ্বিতীয় রাস্তা খুঁজে না পান”। শাহ বলেন, “৫ দফার ভোট হয়েছে, মমতার গুন্ডারা কিছু করতে পারেনি। কাঁথির মানুষ ভোট দিতে ভয় পাবেন না।'’

বুধবার কাঁথিতে দলীয় প্রার্থী সৌমেন্দু অধিকারীর সমর্থনে জনসভা করেন অমিত শাহ। এদিন কাঁথির ইটাবেড়িয়ার মাঠে গুরুত্বপূর্ণ এই সভা থেকেই শুভেন্দুবাবুর পাশে থাকার বার্তা দেন অমিত শাহ। এদিনের সভার শুরু থেকে শেষ পর্যন্ত নানা ইস্যুতে মমতাকে নিশানা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ভোটব্যাঙ্কের স্বার্থে বাংলার শাসকদল অনুপ্রবেশকারীদের আশ্রয় দিচ্ছে বলে অভিযোগ করেন শাহ। তাঁর দাবি, বাংলায় ৪২টি লোকসভা আসনের ৩০টিতে বিজেপি জয় পেলেই তৃণমূল শেষ হয়ে যাবে।


You might also like!