Breaking News
 
West Bengal Budget: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪ শতাংশ বাড়ল ডিএ, গঠিত হবে সপ্তম বেতন কমিশন Mamata Banerjee: আনন্দপুরের অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী না যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক, কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee on Suvendu Adhikari: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র বাকযুদ্ধ, অনুপ্রবেশ বনাম ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ প্রসঙ্গে মুখোমুখি মমতা–শুভেন্দু West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি WB interim budget 2026: গিগ কর্মীদের জন্য ‘কবচ’ স্বাস্থ্যসাথী! বাজেটে বড় চমক রাজ্যের, বিনামূল্যে চিকিৎসা পাবেন হাজার হাজার শ্রমজীবী West Bengal Budget 2026: কেন্দ্র না দিলেও পাশে আছে রাজ্য! ১০০ দিনের কাজে বরাদ্দ বৃদ্ধির প্রস্তাবে সিলমোহর, বাজেটে শ্রমিকদের জন্য বড় সুখবর

 

West Bengal

1 year ago

Jayanti Mahakal Jungle Safari: পর্যটকদের সুসংবাদ দিয়ে খুলল জয়ন্তী মহাকাল রুটের জঙ্গল সাফারি!

Jayanthi Mahakal Jungle Safari opened with good news for tourists!
Jayanthi Mahakal Jungle Safari opened with good news for tourists!

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ পর্যটকদের সুসংবাদ দিয়ে খুলে গেল জয়ন্তী মহাকাল রুটের জঙ্গল সাফারি। বক্সা বাঘবন কর্তৃপক্ষ মঙ্গলবার থেকে এই রুটে জঙ্গল সাফারি বন্ধ রেখেছিল। তাই সেই অর্থে পর্যটকদের সেই রুটে যাতায়াতও নিষিদ্ধ ছিল। বক্সা বাঘবন কর্তৃপক্ষ মূলত বেহাল রাস্তা ও আচমকা জয়ন্তী নদীতে জল বেড়ে যাওয়ার কারণে এই সিদ্ধান্তে উপনীত হয়েছিল। তবে রাস্তা মেরামতির পর ফের এই রুট খুলে দেওয়া হয়েছে। শনিবার থেকেই এই রুট পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে। 

পর্যটন ব্যাবসায়ীরা বন দফতরের এই সিদ্ধান্তে খুশি। ডুয়ার্স ট্যুরিজম ডেভেলপমেন্ট ওয়েলফেয়ার অ‌্যাসোসিয়েশনের সভাপতি পার্থসারথী রায় বলেন, “আগেই বলেছিলাম ওই রুটে জঙ্গল সাফারি বন্ধের সিদ্ধান্ত ঠিক ছিল না। যাইহোক রুটটি আবার খুলে দিয়েছে বন দপ্তর। ফলে বিলম্বে হলেও বন দপ্তরের এই উদ্যোগে আমরা খুশি। বন ও পর্যটন অবিচ্ছেদ্য। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে এটা বন দপ্তরের ভাবা উচিত।”

বিষয়টি নিয়ে বক্সা ব্যাঘ্র প্রকল্পের পূর্ব বিভাগের উপক্ষেত্র অধিকর্তা দেবাশিস শর্মা বলেন, “পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে ওই রুট বন্ধ করা হয়েছিল। প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে ফের ওই রুট খুলে দেওয়া হয়েছে। আমাদের কাছে বন্যপ্রাণ ও পর্যটকদের নিরাপত্তার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ।” উল্লেখ্য, ১৫ জুন থেকে প্রতিবছর রাজ্যের সব বনাঞ্চল পর্যটকদের জন্য তিন মাসের জন্য বন্ধ থাকে। কিন্তু তার আগেই বক্সা ব্যাঘ্র প্রকল্পের জয়ন্তীতে একটি রুটে পর্যটনে নিষেধাজ্ঞা জারি করায় বিভিন্ন মহলে বিতর্ক দানা বাঁধে।


You might also like!