Breaking News
 
West Bengal Budget: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪ শতাংশ বাড়ল ডিএ, গঠিত হবে সপ্তম বেতন কমিশন Mamata Banerjee: আনন্দপুরের অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী না যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক, কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee on Suvendu Adhikari: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র বাকযুদ্ধ, অনুপ্রবেশ বনাম ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ প্রসঙ্গে মুখোমুখি মমতা–শুভেন্দু West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি WB interim budget 2026: গিগ কর্মীদের জন্য ‘কবচ’ স্বাস্থ্যসাথী! বাজেটে বড় চমক রাজ্যের, বিনামূল্যে চিকিৎসা পাবেন হাজার হাজার শ্রমজীবী West Bengal Budget 2026: কেন্দ্র না দিলেও পাশে আছে রাজ্য! ১০০ দিনের কাজে বরাদ্দ বৃদ্ধির প্রস্তাবে সিলমোহর, বাজেটে শ্রমিকদের জন্য বড় সুখবর

 

West Bengal

1 year ago

ISF-TMC Clash in Bhangar: আইএসএফ-তৃণমূল খণ্ডযুদ্ধে উত্তপ্ত ভাঙড়, প্রহৃত সিপিএম এজেন্ট

ISF-TMC Clash in Bhangar
ISF-TMC Clash in Bhangar

 

ভাঙড়, ১ জুন: ভাঙড় ফের অশান্ত, শনিবার সকালে আইএসএফ-তৃণমূল খণ্ডযুদ্ধে উত্তপ্ত হয়ে উঠল ভাঙড়ের ফুলবাড়ি এলাকা। বুথে এজেন্ট বসাতে গেলে আইএসএফ কর্মীদের উপর আক্রমণ করার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। পাল্টা আইএসএফের বিরুদ্ধে তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগ উঠেছে। ঘটনায় দু’পক্ষের বেশ কয়েক জন আহত। ঘটনাস্থলে রয়েছে ব্যাপক পুলিশ বাহিনী।

পুলিশ সূত্রের খবর, ভাঙড় থানার অন্তর্গত ফুলবাড়ি এলাকায় আইএসএফ এবং তৃণমূলের মধ্যে ঝামেলা হয়েছে। আইএসএফ প্রার্থী এবং কর্মীদের পথ আটকানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। এলাকায় ব্যাপক উত্তেজনা রয়েছে। পাশাপাশি, ভাঙড়ের ঘোঁজের মাঠ এলাকায় সিপিএম এজেন্টকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ।

ভোটের আগের রাতে ভাঙড়ে বিভিন্ন জায়গায় বোমাবাজির অভিযোগ উঠেছে। আইএসএফের দাবি, বিভিন্ন জায়গায় সারা রাত তাণ্ডব চালিয়েছে তৃণমূলের দলবল। বাড়ি বাড়ি গিয়ে ‘হুমকি’ দিয়ে এসেছে। উল্টো দিকে তৃণমূলের দাবি, আইএসএফ কর্মীরা সারা রাত এলাকায় বোমাবাজি করেছে। মানুষকে আতঙ্কের মধ্যে রেখেছে। শুক্রবার রাতে আইএসএফ প্রার্থীর গাড়ি লক্ষ্য করে হামলার অভিযোগও উঠেছে। ভাঙচুর করা হয় প্রার্থীর গাড়ি। সেই ভাঙা গাড়ি নিয়েই রাতে ভাঙড় থানায় পৌঁছন আইএসএফ প্রার্থী। পতাকা লাগানোকে কেন্দ্র করেও তৃণমূল-আইএসএফ সংঘর্ষ হয়।

You might also like!