West Bengal

2 hours ago

Assembly Election 2026: বিজেপির প্রার্থী ঘোষণা হতেই প্রচারে নামলেন সুব্রত মৈত্র, বহরমপুরে মন্দিরে পুজো দিয়ে শুরু জনসংযোগ

Baharampur BJP candidate Subrata Maitra
Baharampur BJP candidate Subrata Maitra

 

বহরমপুর, ১৫ মার্চ : বিধানসভা নির্বাচনের দামামা বাজতেই প্রচারের ময়দানে নেমে পড়লেন বহরমপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুব্রত মৈত্র। প্রার্থী তালিকা ঘোষণার পর মঙ্গলবার সকালেই নির্বাচনী প্রচার শুরু করেন তিনি। দিনটির শুরুতেই বহরমপুরের মোহন সিনেমা মোড় সংলগ্ন হনুমান মন্দিরে পুজো দিয়ে প্রচারের সূচনা করেন বিজেপি প্রার্থী।সকালবেলায় দলীয় কর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে মন্দিরে পৌঁছে নিয়ম মেনে আরতি ও প্রার্থনা করেন সুব্রত মৈত্র। মন্দিরে পুজো দেওয়ার পর তিনি সোজা গোরাবাজার এলাকায় যান এবং সেখান থেকেই শুরু হয় তাঁর জনসংযোগ কর্মসূচি। পাড়ায় পাড়ায় ঘুরে বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের সঙ্গে দেখা করেন তিনি। মানুষের সঙ্গে করমর্দন, বয়োজ্যেষ্ঠদের আশীর্বাদ গ্রহণ এবং ছোটদের সঙ্গে সৌজন্য বিনিময়ের মধ্য দিয়ে প্রচার চালাতে দেখা যায় বিজেপি প্রার্থীকে।সুব্রত মৈত্র দাবি করেন, মানুষের কাছ থেকে তিনি ব্যাপক সাড়া পাচ্ছেন এবং জয়ের ব্যাপারে তিনি সম্পূর্ণ আশাবাদী। তাঁর কথায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উন্নয়নের ধারায় সামিল হতে বহরমপুরের মানুষ আগ্রহী। দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটিয়ে এলাকার উন্নয়নের লক্ষ্য নিয়েই তিনি নির্বাচনী লড়াইয়ে নেমেছেন বলে জানান।এদিনের প্রচারে সুব্রত মৈত্রের সঙ্গে বিজেপির বহু কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন। নির্বাচনের আগে প্রচারের উত্তাপ ইতিমধ্যেই বহরমপুরে বাড়তে শুরু করেছে। এখন দেখার, এই প্রচারের প্রতিফলন শেষ পর্যন্ত ব্যালট বাক্সে কতটা পড়ে।

You might also like!