Breaking News
 
West Bengal Budget: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪ শতাংশ বাড়ল ডিএ, গঠিত হবে সপ্তম বেতন কমিশন Mamata Banerjee: আনন্দপুরের অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী না যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক, কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee on Suvendu Adhikari: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র বাকযুদ্ধ, অনুপ্রবেশ বনাম ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ প্রসঙ্গে মুখোমুখি মমতা–শুভেন্দু West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি WB interim budget 2026: গিগ কর্মীদের জন্য ‘কবচ’ স্বাস্থ্যসাথী! বাজেটে বড় চমক রাজ্যের, বিনামূল্যে চিকিৎসা পাবেন হাজার হাজার শ্রমজীবী West Bengal Budget 2026: কেন্দ্র না দিলেও পাশে আছে রাজ্য! ১০০ দিনের কাজে বরাদ্দ বৃদ্ধির প্রস্তাবে সিলমোহর, বাজেটে শ্রমিকদের জন্য বড় সুখবর

 

West Bengal

1 year ago

Weather forecast of Bengal: দক্ষিণবঙ্গে ফের গরম বৃদ্ধির পূর্বাভাস, বিক্ষিপ্ত বৃষ্টিরও সম্ভাবনা সপ্তাহজুড়ে

Heat is expected to rise again in South Bengal (File Picture)
Heat is expected to rise again in South Bengal (File Picture)

 

কলকাতা, ২৯ মে: দুর্যোগ কেটে গিয়েছে, পরিষ্কার হয়েছে আকাশ। এই আবহে দক্ষিণবঙ্গে ফের গরম বৃদ্ধির সম্ভাবনার কথা জানালো আলিপুর আবহাওয়া দফতর। তবে, বিক্ষিপ্তভাবে বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে সপ্তাহজুড়ে। আগামী শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে জেলার সব জায়গায় বৃষ্টি হবে না। আগামী রবিবার আবার দক্ষিণবঙ্গে সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

ফের তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাড়ছে গুমোট অস্বস্তিকর গরম। দক্ষিণবঙ্গে আবহাওয়ার উন্নতি হয়েছে ঠিকই, তবে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ঘূর্ণিঝড়ের ছেড়ে যাওয়া প্রচুর জলীয় বাষ্প রয়েছে বাতাসে, যার জেরে এমন ঘর্মাক্ত আবহাওয়া। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২.২ ডিগ্রি বেশি।

আপাতত স্বস্তির বৃষ্টির সম্ভাবনা নেই। তবে আকাশ আংশিক মেঘলা থাকবে। বিক্ষিপ্তভাবে দু-এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও আঞ্চলিক ভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা-মাঝারি বৃষ্টিও হতে পারে। এর জেরে বাড়বে তাপমাত্রা। বাড়বে গুমোট ঘর্মাক্ত অস্বস্তি।

You might also like!