Breaking News
 
West Bengal Budget: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪ শতাংশ বাড়ল ডিএ, গঠিত হবে সপ্তম বেতন কমিশন Mamata Banerjee: আনন্দপুরের অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী না যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক, কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee on Suvendu Adhikari: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র বাকযুদ্ধ, অনুপ্রবেশ বনাম ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ প্রসঙ্গে মুখোমুখি মমতা–শুভেন্দু West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি WB interim budget 2026: গিগ কর্মীদের জন্য ‘কবচ’ স্বাস্থ্যসাথী! বাজেটে বড় চমক রাজ্যের, বিনামূল্যে চিকিৎসা পাবেন হাজার হাজার শ্রমজীবী West Bengal Budget 2026: কেন্দ্র না দিলেও পাশে আছে রাজ্য! ১০০ দিনের কাজে বরাদ্দ বৃদ্ধির প্রস্তাবে সিলমোহর, বাজেটে শ্রমিকদের জন্য বড় সুখবর

 

West Bengal

1 year ago

Hoogly: GI তকমার আওতায় এবার গুপ্তিপাড়ার বিখ্যাত গুপো সন্দেশ!

Gupti Para's Gupo Sandesh (File Picture)
Gupti Para's Gupo Sandesh (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ জিআই (জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন) তকমার দাবি উঠছিল গুপ্তিপাড়ার বিখ্যাত গুপো সন্দেশ নিয়ে। ৪৮ জন বিক্রেতা ও ব্যবসায়ীদের নিয়ে গুপ্তিপাড়া ২ পঞ্চায়েতের উদ্যোগে সম্প্রতি তৈরি হয় ‘গুপ্তিপাড়া গুপো সন্দেশ উন্নয়ন সমিতি’। রাজ্য সরকারের কাছে আবেদন করা হয় সংগঠনের রেজিস্ট্রেশনের জন্য। এবার সেই রেজিস্ট্রেশন পৌঁছল সমিতির হাতে। যার ফলে ওই সন্দেশের জিআই স্বীকৃতির জন্য আবেদন করতে আর বাধা রইল না।

এবিষয়ে সংগঠনের সম্পাদক অতনু কর্মকার বলেন, ‘‘এবার সমিতির প্যান কার্ড ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট তৈরি করে দিন সাতেকের মধ্যে জিআই-এর জন্য আবেদন করব। আশা করি, দ্রুত পাব।’’ জনশ্রুতি বলছে, এই মিষ্টি তৈরির কারবারিদের বাস ছিল বেহুলা এলাকায়। তাঁদের হাতেই তৈরি হয় মাখা সন্দেশ। কিন্তু মাখা সন্দেশ তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তাই এতে পাক দিয়ে তৈরি হয় গুপো সন্দেশ। দু’টি সন্দেশ জুড়ে তৈরি হয় বলে অনেকে একে জোড়া সন্দেশও বলেন। এই সন্দেশের জিআই স্বীকৃতির জন্য গবেষণায় সহযোগিতা করছেন স্থানীয় ইতিহাস চর্চাকারী পার্থ চট্টোপাধ্যায়।

তিনি বলেন, ‘‘এবার জিআই-এর জন্য কেন্দ্রের কাছে আবেদন করবে সমিতি। স্বীকৃতি পেলে এই সমিতিই মিষ্টিটির যাবতীয় দেখভাল করবে। এর ফলে ভবিষ্যতে বিশ্বের দরবারে গুপ্তিপাড়ার নাম উজ্জ্বল হবে।’’ গুপ্তিপাড়ার এক বাসিন্দা অতনু দাস বলেন, আমাদের এখানের এই সন্দেশের নাম সারা বাংলা চেনে কিন্তু জি আই তকমা পাওয়াটা শুধু বাকি ছিল। এবার যদি এই জিআই তকমা পাওয়া যায়, শুধু আমাদের এলাকার মানুষ না হুগলি জেলার মানুষ খুশি হবে।

You might also like!