Breaking News
 
India kick off World Cup campaign with a win over America:আমেরিকাকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু ভারতের Weather Forcast: রবিবার শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস দুই বঙ্গেই West Bengal Budget: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪ শতাংশ বাড়ল ডিএ, গঠিত হবে সপ্তম বেতন কমিশন Mamata Banerjee: আনন্দপুরের অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী না যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক, কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee on Suvendu Adhikari: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র বাকযুদ্ধ, অনুপ্রবেশ বনাম ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ প্রসঙ্গে মুখোমুখি মমতা–শুভেন্দু West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি

 

West Bengal

1 year ago

Shootout in Asansol Kulti: কুলটিতে অফিসে ঢুকে পরপর গুলি, প্রকাশ্য দিবালোকে মৃত্যু ব্যবসায়ীর

Shootout in Asansol Kulti (File Picture)
Shootout in Asansol Kulti (File Picture)

 

আসানসোল, ১৫ এপ্রিল: আসানসোলের কুলটি থানার চিনাকুড়িতে শুটআউট! অফিসে ঢুকে ব্যবসায়ীকে গুলি করে খুন করল এক দুষ্কৃতী। নিহত ব্যবসায়ীর নাম উমাশঙ্কর চৌহান। তিনি একটি মাইক্রোফিন্যান্স সংস্থার কর্ণধার ছিলেন। রবিবারই চেন্নাই থেকে ফিরেছিলেন উমাশঙ্কর। সোমবার সকালে অফিসে এসে কর্মীদের সঙ্গে কথা বলছিলেন। এমন সময় হঠাৎ মুখে গামছা বেঁধে এক দুষ্কৃতী উমাশঙ্করের অফিসে ঢুকে পড়ে।

পুলিশ জানিয়েছে, ব্যবসায়ীকে লক্ষ্য করে পর পর কয়েক রাউন্ড গুলি চালানো হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ব্যবসায়ীর। ব্যবসায়ী খুনের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে কুলটি থানার পুলিশ। ব্যবসায়ীর দেহ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।

You might also like!