Breaking News
 
West Bengal Budget: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪ শতাংশ বাড়ল ডিএ, গঠিত হবে সপ্তম বেতন কমিশন Mamata Banerjee: আনন্দপুরের অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী না যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক, কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee on Suvendu Adhikari: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র বাকযুদ্ধ, অনুপ্রবেশ বনাম ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ প্রসঙ্গে মুখোমুখি মমতা–শুভেন্দু West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি WB interim budget 2026: গিগ কর্মীদের জন্য ‘কবচ’ স্বাস্থ্যসাথী! বাজেটে বড় চমক রাজ্যের, বিনামূল্যে চিকিৎসা পাবেন হাজার হাজার শ্রমজীবী West Bengal Budget 2026: কেন্দ্র না দিলেও পাশে আছে রাজ্য! ১০০ দিনের কাজে বরাদ্দ বৃদ্ধির প্রস্তাবে সিলমোহর, বাজেটে শ্রমিকদের জন্য বড় সুখবর

 

West Bengal

1 year ago

Weather forecast bengal: তীব্র গরমের মধ্যে সুখবর! বুধবার থেকেই দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা, বইবে ঝোড়ো হাওয়াও

Chance of rain in South Bengal from Wednesday (File Picture)
Chance of rain in South Bengal from Wednesday (File Picture)

 

কলকাতা, ১০ জুন: তীব্র গরমের মধ্যেই সুখবর দিল আলিপুর আবহাওয়া দফতর। আগামী বুধবার থেকে বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গ, সঙ্গে বইবে ঝোড়ো হাওয়াও। তবে, তার আগে মঙ্গলবার পর্যন্ত ভ্যাপসা গরম থাকবে সোমবারের মতোই। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ভ্যাপসা গরম অনুভূত হবে। গরমের অস্বস্তিও থাকবে। তাপমাত্রা আরও অন্তত দুই ডিগ্রি বাড়তে পারে দক্ষিণবঙ্গে। মঙ্গলবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে।তবে বুধবার থেকে আবহাওয়ার কিছুটা হলেও পরিবর্তন হতে চলেছে। বৃষ্টি হবে কলকাতাতেও। আগামী বুধবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমানে বৃষ্টি হতে পারে, তবে গরমও থাকবে। বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।

You might also like!