Breaking News
 
Mamata Banerjee:‘দিল্লি থেকে রিমোট কন্ট্রোল চালানো হচ্ছে’, মুখ্যসচিব-স্বরাষ্ট্রসচিবের অপসারণে বিজেপির হাত দেখছেন মুখ্যমন্ত্রী Mamata Banerjee rally LIVE: আমি বলে দিলাম আবার দেখা হবে, জিতে নবান্নে দেখা হবে: মমতা West Bengal Assembly Eletion: শুভেন্দুর জোড়া লড়াই!বিজেপির প্রথম তালিকায় ১৪৪ মুখ!নন্দীগ্রামের সঙ্গে ভবানীপুরেও বিরোধী দলনেতা West Bengal Assembly Election: এবার কি তবে লালের প্রত্যাবর্তন? বিকাশ-মীনাক্ষী-সহ একঝাঁক লড়াকু মুখ নিয়ে প্রথম দফার ময়দানে বামেরা Election Commission:ভুল করলেই কড়া শাস্তি! ৮টি নতুন গাইডলাইন জারি করে প্রশাসন ও রাজনৈতিক দলগুলোকে বাঁধল কমিশন West Bengal Assembly Election:কমিশনকে একুশের ‘ব্যর্থতা’র কথা মনে করালেন চন্দ্রিমা! দু’দফায় ভোট ঘিরে সরগরম রাজ্য রাজনীতি

 

West Bengal

6 days ago

Gobardanga Fire Incident: গোবরডাঙা স্টেশন লাগোয়া রেস্তোরাঁয় আগুন, প্রভাব পড়েনি ট্রেন চলাচলে

Gobardanga Fire Incident
Gobardanga Fire Incident

 

উত্তর ২৪ পরগনা, ১০ মার্চ : উত্তর ২৪ পরগনার গোবরডাঙা স্টেশন সংলগ্ন বাজারে ১ নং প্ল্যাটফর্ম লাগোয়া একটি রেস্তোরাঁয় আগুন লেগে আতঙ্ক ছড়ালো। হোটেলে রাখা গ্যাসের সিলিন্ডার ফেটে আগুন লাগে। ঘিঞ্জি এলাকায় আগুন লাগায়, তা ছড়িয়ে পড়ে পাশাপাশি দোকানেও। মুহূর্তের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।

স্টেশনের পাশেই এই ঘটনা ঘটায়, কালো ধোঁয়ায় ঢেকে যায় প্ল্যাটফর্মও। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দু'টি ইঞ্জিন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে গোবরডাঙা স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্ম লাগোয়া একটি রেস্তোরাঁয় আচমকাই আগুন লেগে যায়। সেখানে একাধিক গ্যাস সিলিন্ডার মজুত ছিল বলে জানা গিয়েছে। আগুন লাগার খবর ছড়িয়ে পড়তেই, ওই এলাকায় পার্শ্ববর্তী দোকানদারদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ে।

গোবরডাঙ্গা ১ নম্বর স্টেশন সংলগ্ন হওয়ায়, এই অগ্নিকাণ্ডের ঘটনায় স্টেশনে ট্রেনের অপেক্ষায় থাকা যাত্রীদের মধ্যেও চাঞ্চল্য তৈরি হয়। ধোঁয়ার কারণে প্ল্যাটফর্মে সাময়িক সমস্যা তৈরি হলেও ট্রেন চলাচলে কোনও প্রভাব পড়েনি বলেই রেল সূত্রে খবর।

You might also like!