Rajnath Singh: সেবুতে আন্তর্জাতিক সমুদ্র আইনের পক্ষে জোরালো বার্তা রাজনাথের

Defence Minister Rajnath Singh
Defence Minister Rajnath Singh

 

সেবু (ফিলিপিন্স), ২৯ অক্টোবর : ফিলিপিন্সের সেবুতে আয়োজিত ১৩-তম আসিয়ান ডিফেন্স মিনিস্টার্স মিটিং প্লাস-এর মঞ্চ থেকে ভারত ও আসিয়ান দেশগুলির কৌশলগত ও সামরিক অংশীদারিকে আরও মজবুত করতে একগুচ্ছ তাৎপর্যপূর্ণ প্রস্তাব তুলে ধরলেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। প্রতিরক্ষা ক্ষেত্রে যুবশক্তির ভূমিকা বাড়াতে একটি শক্তিশালী 'ডিফেন্স ইয়ুথ ব্রিজ' গঠনের প্রস্তাব দেওয়ার পাশাপাশি, ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে উন্মুক্ত নৌ-চলাচল ও সমুদ্র নিরাপত্তার স্বার্থে আন্তর্জাতিক আইন মেনে চলার ওপর বিশেষ জোর দেন তিনি।

সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে বৃহস্পতিবার প্রতিরক্ষামন্ত্রী বলেন, "ভারত ও আসিয়ান দেশগুলির সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমাদের সবচেয়ে বড় শক্তি হলো আমাদের তরুণ প্রজন্ম। তাদের উদ্দীপনা, গতিশীলতা ও উচ্চাকাঙ্ক্ষাই আমাদের ভবিষ্যৎ। ভারত এবং আসিয়ানের জনসংখ্যা তুলনামূলকভাবে তরুণ—এই জনসংখ্যাতাত্ত্বিক মিল আমাদের এক বিশেষ সুবিধা প্রদান করে এবং আমাদের ভবিষ্যৎকে একে অপরের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত করে।" এই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে ভারত প্রতিরক্ষা ক্ষেত্রে একটি শক্তিশালী 'ইয়ুথ ব্রিজ' প্রতিষ্ঠার আনুষ্ঠানিক প্রস্তাব রাখছে বলে জানান রাজনাথ সিং। এই কাঠামোর মূল লক্ষ্য হবে—উভয় অঞ্চলের মানুষের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি, ডিজিটাল উদ্ভাবন এবং সক্ষমতা বৃদ্ধি নিশ্চিত করা। তিনি উল্লেখ করেন, এই উদ্যোগটি আসিয়ান বৈঠকের যৌথ ঘোষণাপত্র ‘ইয়ুথ পিস অ্যান্ড সিকিউরিটি’-র লক্ষ্যমাত্রার সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…