Breaking News
 
CM Suvendu Adhikari: নতুন শিক্ষকদের রাজনীতি করা যাবে না, ইন্দ্রনীল-কাণ্ডে মমতাকে হুঁশিয়ারি শুভেন্দুর! গাইলেন ‘আমার যাওয়ার সময় হলো’ Indranil Sen: ইডির দফতরে ইন্দ্রনীল, সিজিও কমপ্লেক্সের বাইরে পুলিশ! গ্রেপ্তারির আশঙ্কায় জল্পনা তুঙ্গে Cabinet meeting at Nabanna: চোরবাগানের ঘটনার পুনরাবৃত্তি রুখতে তৎপর রাজ্য! কালীপুজোয় প্রতি জেলার দায়িত্বে একজন মন্ত্রী, নির্দেশ শুভেন্দুর Spain Train Crash: দ্রুতগতির দুই প্যাসেঞ্জার ট্রেনের মুখোমুখি সংঘর্ষ মাদ্রিদে! ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৩৯ Jio IPO Listing Updates: শেয়ার বাজারে আত্মপ্রকাশেই বাজিমাত! ২১% প্রিমিয়ামে লিস্টিং, মূল্যায়নে দ্বিতীয় স্থানে DA hike news 2026 July: উৎসবের আগেই উপহার কেন্দ্রের! কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি ঘিরে স্বস্তি

 

Bengal Weather Update: ভ্যাপসা গরমে অস্বস্তি, ৬ এপ্রিল ফের বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে

Rain forecast again for South Bengal
Rain forecast again for South Bengal

 

কলকাতা, ৩ এপ্রিল : ফের তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী মহানগরী কলকাতায়। গরমে নাস্তানাবুদ শহর ও শহরতলি। গ্রামাঞ্চলেও একই অবস্থা। ভ্যাপসা গরমে বাড়ছে অস্বস্তি। শুক্রবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.২ ডিগ্রি বেশি। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, আগামী ২৪ ঘণ্টাও দক্ষিণবঙ্গের আবহাওয়া মূলত শুষ্ক থাকবে, বৃদ্ধি পাবে তাপমাত্রার পারদ। তবে, রবিবার পশ্চিমের জেলাগুলি, যেমন পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এই সমস্ত জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

একইসঙ্গে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ৬ এপ্রিল দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রেও বৃষ্টি কমেছে। তবে, উত্তরবঙ্গেও ৬ তারিখের পর বৃষ্টি বাড়বে। আগামী কয়েকদিনে উত্তরবঙ্গে তাপমাত্রার খুব বেশি তারতম্য হবে না। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে গরমের সঙ্গে বাড়বে বাতাসের আর্দ্রতাও। ফলে অস্বস্তি থাকবে। উষ্ণ ও আর্দ্র আবহাওয়ার সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, কলকাতা, পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়ায়।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…