Breaking News
 
West Bengal Budget: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪ শতাংশ বাড়ল ডিএ, গঠিত হবে সপ্তম বেতন কমিশন Mamata Banerjee: আনন্দপুরের অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী না যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক, কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee on Suvendu Adhikari: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র বাকযুদ্ধ, অনুপ্রবেশ বনাম ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ প্রসঙ্গে মুখোমুখি মমতা–শুভেন্দু West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি WB interim budget 2026: গিগ কর্মীদের জন্য ‘কবচ’ স্বাস্থ্যসাথী! বাজেটে বড় চমক রাজ্যের, বিনামূল্যে চিকিৎসা পাবেন হাজার হাজার শ্রমজীবী West Bengal Budget 2026: কেন্দ্র না দিলেও পাশে আছে রাজ্য! ১০০ দিনের কাজে বরাদ্দ বৃদ্ধির প্রস্তাবে সিলমোহর, বাজেটে শ্রমিকদের জন্য বড় সুখবর

 

West Bengal

1 year ago

Diamond Harbour Kukrahati Ferry Service: চালু হল ডায়মন্ড হারবার-কুকড়াহাটি ফেরি পরিষেবা!

Diamond Harbor-Kukrahati Ferry Service reopened
Diamond Harbor-Kukrahati Ferry Service reopened

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ডায়মন্ড হারবার-পূর্ব মেদিনীপুরের মধ্যে জলপথ পরিবহণের একমাত্র পরিষেবা কুকড়াহাটি-ডায়মন্ড হারবার ফেরি সার্ভিস ফের চালু হল। টানা ৫ দিন বন্ধ থাকার পর ফের চালু হল পরিষেবা। যার ফলে অনেকটাই সুবিধা হল যাত্রীদের। পুনরায় পরিষেবা চালু হওয়াতে খুশি যাত্রীরা। 

ডায়মন্ড হারবার জেটির গ্যাংওয়ে ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে নষ্ট হয়ে গিয়েছিল। যার কারণে সেই পথ দিয়ে চলাচল করা যথেষ্ট ঝুঁকিপ্রবণ ছিল। ডায়মন্ড হারবার পুরসভার তরফে রীতিমতো বিজ্ঞপ্তি জারি করে গত ২৯ মে বিকেলে বন্ধ করে দেওয়া হয় কুকড়াহাটি-ডায়মন্ড হারবার ফেরি পরিষেবা। নিরুপায় হয়ে ওই নদীপথের যাত্রীরা কুকড়াহাটি-রায়চক নদী পথ ধরে দক্ষিণ ২৪ পরগনা, উল্টোদিকের সুতাহাটা ও হলদিয়ার সঙ্গে যোগাযোগ রাখতে বাধ্য হন। কিন্তু মঙ্গলবার ফের কুকড়াহাটি-ডায়মন্ড হারবার ফেরি পরিষেবা চালু হওয়ার ফলে যাত্রীদের সেই ঝক্কি এড়ান সম্ভব হল।

You might also like!