West Bengal

2 hours ago

WB Assembly Election 2026: দলের প্রতি ক্ষোভ, তৃণমূল ছাড়লেন প্রাক্তন পৌরপ্রধান রাজু সাহানি; বীজপুরে রাজনৈতিক ভাঙন

Former Municipal Chairman Raju Sahani
Former Municipal Chairman Raju Sahani

 

হালিশহর, ৪ এপ্রিল : দলের প্রতি ক্ষোভ প্রকাশ করে তৃণমূল কংগ্রেস ছাড়লেন হালিশহর পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান রাজু সাহানি। বীজপুর বিধানসভা এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবার সাংবাদিক সম্মেলন করে তিনি আনুষ্ঠানিকভাবে দল ছাড়ার কথা ঘোষণা করেন এবং জানান, তিনি বিজেপিতে যোগ দিতে চলেছেন। সাংবাদিক সম্মেলনে রাজু সাহানি বলেন, দীর্ঘদিন ধরে তিনি দলে উপেক্ষিত ছিলেন এবং সংগঠনের মধ্যে কাজ করার পরিবেশ পাচ্ছিলেন না। এলাকার উন্নয়নমূলক কাজ নিয়েও তাঁর মতামতকে গুরুত্ব দেওয়া হচ্ছিল না বলে অভিযোগ করেন তিনি। সেই কারণেই তিনি দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান। তিনি আরও বলেন, মানুষের জন্য কাজ করতে চান এবং সেই লক্ষ্য নিয়েই নতুন রাজনৈতিক দলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। খুব শীঘ্রই আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেবেন বলেও জানান তিনি। রাজু সাহানির দলত্যাগে বীজপুর বিধানসভা এলাকায় তৃণমূলের সংগঠনে প্রভাব পড়তে পারে বলে রাজনৈতিক মহলের একাংশের মত। যদিও এই বিষয়ে তৃণমূলের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

You might also like!