Breaking News
 
West Bengal Budget: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪ শতাংশ বাড়ল ডিএ, গঠিত হবে সপ্তম বেতন কমিশন Mamata Banerjee: আনন্দপুরের অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী না যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক, কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee on Suvendu Adhikari: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র বাকযুদ্ধ, অনুপ্রবেশ বনাম ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ প্রসঙ্গে মুখোমুখি মমতা–শুভেন্দু West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি WB interim budget 2026: গিগ কর্মীদের জন্য ‘কবচ’ স্বাস্থ্যসাথী! বাজেটে বড় চমক রাজ্যের, বিনামূল্যে চিকিৎসা পাবেন হাজার হাজার শ্রমজীবী West Bengal Budget 2026: কেন্দ্র না দিলেও পাশে আছে রাজ্য! ১০০ দিনের কাজে বরাদ্দ বৃদ্ধির প্রস্তাবে সিলমোহর, বাজেটে শ্রমিকদের জন্য বড় সুখবর

 

West Bengal

1 year ago

Asansol Municipal Corporation: দূষণ নিয়ন্ত্রণে বর্জ্য কর চালু করার পথে আসানসোল পুরসভা!

Asansol Municipality (File Picture)
Asansol Municipality (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  এবার বজ্র কর চালু করা হচ্ছে আসানসোল পুরসভায়। পুরসভার মেয়র ও অন্যান্য প্রতিনিধিরা ঠিক কী ভাবে এই বর্জ্য করা আদায় করা হবে, সেই বিষয়ে আলোচনা করলেন। উক্ত বৈঠকে স্থানীয় ব্যবসায়ী সংগঠন ও বণিক সভার কাছে নির্দিষ্ট প্রস্তাব দাবি করা হয়। বণিক সদস্যরা জানিয়েছেন, বৈঠক ইতিবাচক হয়েছে বলে। উক্ত বৈঠকে আপত্তি তোলা হয় শহরে যত্রতত্র আবর্জনার স্তূপ রাখা নিয়েও।

পুরসভার মেয়র বিধান উপাধ্যায় জানিয়েছেন, বর্জ্য কর চালু করা হবেই। দক্ষিণবঙ্গের সর্ববৃহৎ বাণিজ্যিক সংগঠন বা ফেডারেশন অফ সাউথ বেঙ্গল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি বা ফসবেকির তরফে রবিবার আসানসোল পুরনিগমের মেয়র বিধান উপাধ্যায়ের কাছে একটি স্মারকলিপি দেওয়া হয়। কিছুদিন ধরে আসানসোল পুরনিগমের বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের উপর আবর্জনা কর লাগু করার প্রস্তাব পাঠানো হয়েছে। তাতে বলা হয়েছে, একটা নির্দিষ্ট হারে এই আবর্জনা কর লাগু করা হয়েছে। যদিও, পুরনিগমের এই করের কারণে ব্যবসায়ীরা অনেক সমস্যার সম্মুখীন হচ্ছেন।

বণিকসভার সদস্যরা এদিন মেয়র ও পুর কমিশনারের সঙ্গে দেখা করেন। তাঁরা এই সমস্যা সমাধানের জন্য একটি স্মারকলিপি পেশ করেন মেয়র ও কমিশনারের কাছে। বণিকসভার প্রস্তাব মেয়র ও পুরকমিশনার গ্রহণ করেন। তাঁদের ন্যায্য দাবির বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।

বিষয়টি নিয়ে মেয়র বিধান উপাধ্যায় জানান, পুরসভা এলাকার ১০৬টি ওয়ার্ডেই এই বর্জ্য কর চালু করা হবে। রাজ্যের অন্যান্য পুরসভা এলাকাতেও এই বর্জ্য কর চালু রয়েছে। এখানে কী ভাবে সেই কর আদায় করা হবে, সেই নিয়ে ব্যবসায়ীদের কাছে নির্দিষ্ট প্রস্তাব চাওয়া হল। বণিক সভার সদস্য শচীন রায় বলেন, ‘এদিনের বৈঠকে ব্যবসায়ীদের মনের মধ্যে থাকা অনেক ভুল ধারণা দূর হয়েছে।’ আরেক সদস্য রাজেন্দ্র প্রসাদও খৈতানে বলেন, ‘এদিনের বৈঠকটি খুবই ইতিবাচক ছিল।’

তবে, পুরসভার তরফে জানানো হয়েছে, শহরে যত্রতত্র আবর্জনার স্তূপ রাখা যাবে না। শহরের বর্জ্য প্রতিদিনি তুলে প্রক্রিয়াকরণ কেন্দ্রে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হবে। এই কাজ করার জন্য বাড়তি এক হাজার অস্থায়ী সাফাইকর্মী নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে আগামী দিনে। এদিনের বৈঠকে সংগঠনের তরফে সভাপতি আরপি খৈতান, সাধারণ সম্পাদক শচীন রায়, কার্যকরী সভাপতি স্বপন চৌধুরী, কোষাধ্যক্ষ রাজেশ দারুকা, সতপাল সিং সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। তাঁরা সকলেই মেয়র বিধান উপাধ্যায়ের চেম্বারে বৈঠক করেন। সেখানে আসানসোল পুরনিগমের পুর কমিশনার রাজু মিশ্র সহ অন্যান্য আধিকারিকরাও উপস্থিত ছিলেন।

You might also like!