Breaking News
 
West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি WB interim budget 2026: গিগ কর্মীদের জন্য ‘কবচ’ স্বাস্থ্যসাথী! বাজেটে বড় চমক রাজ্যের, বিনামূল্যে চিকিৎসা পাবেন হাজার হাজার শ্রমজীবী West Bengal Budget 2026: কেন্দ্র না দিলেও পাশে আছে রাজ্য! ১০০ দিনের কাজে বরাদ্দ বৃদ্ধির প্রস্তাবে সিলমোহর, বাজেটে শ্রমিকদের জন্য বড় সুখবর West Bengal Budget 2026: রাজ্য বাজেটে খুশির হাওয়া! সিভিক ভলান্টিয়ার ও পার্শ্বশিক্ষকদের ভাতায় বড় চমক, মাসিক আয়ে কত বদল এল? West Bengal Budget: লক্ষ্মীর ভাণ্ডারে রেকর্ড বৃদ্ধি! রাজ্য বাজেটে লক্ষ্মীদের মুখে হাসি ফুটিয়ে নতুন কী ঘোষণা করলেন অর্থমন্ত্রী? West Bengal Budget 26: যুবকদের জন্য নতুন ভরসা ‘বাংলার যুবসাথী’, মাসে দেড় হাজার টাকা ভাতা প্রদানের ঘোষণা রাজ্য বাজেটে

 

West Bengal

1 year ago

Woman worker died: চালসায় চা বাগানের নালায় পড়ে মৃত্যু মহিলা শ্রমিকের

Tea Garden at Chalsa (File Picture)
Tea Garden at Chalsa (File Picture)

 

চালসা, ১৯ জুন: জলপাইগুড়ির চালসায় কাজে যাওয়ার সময় চা বাগানের মাঝে নালায় পড়ে মৃত্যু হল এক মহিলা শ্রমিকের। মৃত শ্রমিকের নাম সুশান্তি ইন্দুয়ার (৪০)। তিনি মেটেলি ব্লকের ডাঙ্গী ডিভিশন চা বাগানেরকুঠি লাইন এলাকার বাসিন্দা ছিলেন।

জানা গিয়েছে, বুধবার ওই মহিলা চা বাগানে চা পাতা তোলার কাজে যাচ্ছিলেন। ওই সময় মুষলধারে বৃষ্টি পড়ছিল। কোনওভাবে ওই মহিলা চা বাগানের নালায় পড়ে যায়। বৃষ্টির ফলে নালায় প্রবল জলের স্রোত ছিল। মহিলাটি নালায় কিছুটা দূরে ভেসে গিয়ে ঝোপের মধ্যে আটকে পড়ে। খবর পেয়ে বাগানের অন্য শ্রমিকরা মহিলাকে উদ্ধার করে চা বাগানের অ্যাম্বুল্যান্সে করে চালসার মঙ্গলবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। এরপরই কর্তব্যরত চিকিৎসক ওই মহিলাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে এদিন হাসপাতালে আসেন আইভিল চা বাগানের জোনাল ওয়েলফেয়ার অফিসার রাজেন বরাইক সহ অন্যান্যরা। আসে মেটেলি থানার পুলিশ। ঘটনার পর বাগানের শ্রমিকরা কাজ বন্ধ রেখে চা বাগানের অফিসে গিয়ে বিক্ষোভে সামিল হয়। ডাঙ্গী ডিভিশনে অ্যাম্বুল্যান্স পরিষেবা চালু করার দাবিতে সরব হন শ্রমিকেরা। দেহ ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠানো হবে।

রাজেন বরাইক বলেন, ‘বাগান কর্তৃপক্ষের তরফে মৃতের পরিবারকে যাবতীয় সহযোগিতা করা হবে।‘


You might also like!