Breaking News
 
India kick off World Cup campaign with a win over America:আমেরিকাকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু ভারতের Weather Forcast: রবিবার শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস দুই বঙ্গেই West Bengal Budget: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪ শতাংশ বাড়ল ডিএ, গঠিত হবে সপ্তম বেতন কমিশন Mamata Banerjee: আনন্দপুরের অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী না যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক, কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee on Suvendu Adhikari: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র বাকযুদ্ধ, অনুপ্রবেশ বনাম ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ প্রসঙ্গে মুখোমুখি মমতা–শুভেন্দু West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি

 

West Bengal

1 year ago

Mithun Chakraborty:বাংলায় শান্তির ভোট হওয়া প্রায় অসম্ভব, মন্তব্য মিঠুনের

Mithun Chakraborty
Mithun Chakraborty

 

মুর্শিদাবাদ : বিজেপির তারকা নেতা মিঠুন চক্রবর্তী মনে করেন, বাংলায় শান্তির ভোট হওয়া প্রায় অসম্ভব।ভোটের অশান্তি প্রসঙ্গে বলতে গিয়ে  তিনি বলেন, "এখনও পর্যন্ত ৬-৭টা সভা করেছি। মানুষের সাড়া বেশ ভাল। তবে বাংলায় সভ্যভাবে ভোট হওয়া মুশকিল। এখানে সোজাভাবে কেউ জিততে পারবে না।"

নজিরবিহীনভাবে কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে প্রতিটি বুথে ভোট হচ্ছে বাংলায়। দ্বিতীয় দফা ভোটেও বিক্ষিপ্ত কয়েকটি অশান্তির ঘটনা ছাড়া মোটের ওপর শান্তিতেই ভোট হচ্ছে রাজ্যের তিন লোকসভা কেন্দ্রে।

সকাল থেকেই বিক্ষিপ্তভাবে কয়েকটি এলাকা থেকে অশান্তির খবর আসছিল। বেশিরভাগ অভিযোগ বালুরঘাট লোকসভা কেন্দ্র থেকে। বালুরঘাটে এবারেও বিজেপি প্রার্থী, দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

মিঠুনবাবু অবশ্য এদিন ভোট প্রচারে মুর্শিদাবাদে ছিলেন। নাম না করে শাসকদল তৃণমূলকেই ইঙ্গিত করেছেন তিনি। তবে সরাসরি বিরোধীদের নাম উল্লেখ করেননি। এমনকী অধীর চৌধুরীর প্রসঙ্গে জানতে চাওয়া হলেও মিঠুন চক্রবর্তী চুপ থেকেছেন। তাঁর কথায়, "আমি আমাদের প্রার্থীর প্রচারে এসেছি। দলের প্রার্থীকে নিয়ে বলব। অন্য দল বা তাঁদের প্রার্থী নিয়ে কোনও মন্তব্য করব না।"

একুশের ভোটে মিঠুন চক্রবর্তীর একটি ফিল্মি মন্তব্য সাড়া ফেলে দিয়েছিল। এক ছোবলেই ছবির হুঁশিয়ারি দিয়ে নির্বাচনী বিধিভঙ্গের গেরোয় পড়েছিলেন। অতীতের ঘটনা থেকে শিক্ষা নিয়ে এবারে প্রচার পর্বের শুরু থেকেই সতর্ক তিনি।

গত ২০ এপ্রিল বালুরঘাটের সভা থেকে তিনি বলেছিলেন, “এখন আর আগের মতো ছবির কথা বলতে পারব না। আগেরবার কেস করে দিয়েছিল। ওই সাপের ডায়লগটা বলেছিলাম, তাতেই কেস করে দিল। বলল, হিংসা ছড়ানোর চেষ্টা হচ্ছে। তাই এবার একটু ঘুরিয়ে বলব।”

You might also like!